Category Archives: রাজ্য

রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে সরকারি সাহায্য, শ্রাবণী মেলার জন্যও বিশেষ ব্যবস্থা : শুভেন্দু অধিকারী

কলকাতা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার রাজ্যের ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে সরকারি আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি জানান, রাজ্য সরকার এ বছর রথযাত্রা উৎসবে কেবল প্রশাসনিক স্তরেই নয়, বরং সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এর পাশাপাশি শ্রাবণ মাসে পুণ্যার্থী ও জলযাত্রীদের সুবিধার্থে বিশেষ পরিষেবার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সাংস্কৃতিক […]

কুণাল ঘোষকে জরিমানা কলকাতা হাই কোর্টের

কলকাতা : কলকাতা হাই কোর্টের প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিম, বিক্রম বন্দ্যোপাধ্যায়দের চেম্বার ঘেরাও ও হেনস্থার ঘটনায় পদক্ষেপ নিল উচ্চ আদালত। এই ঘটনায় জড়িত তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ২ হাজার টাকা এবং বাকি অভিযুক্তদের ১ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাই কোর্ট। সোমবার তিন বিচারপতির বিশেষ বেঞ্চ এই রায় দিয়েছে। ওই ঘটনায় প্রত্যেককেই […]

রাজ্যসভা উপনির্বাচনের জন্য মনোনয়ন পেশ সুখেন্দু, সুস্মিতা ও প্রকাশের

কলকাতা : আসন্ন রাজ্যসভা উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যর উপস্থিতিতে মনোনয়ন পেশ করেন তাঁরা। কিছু দিন আগেই বিজেপিতে যোগ দেন এই তিনজন, তারপর ওই দিনই তাঁদের পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা উপনির্বাচনের জন্য প্রার্থী করে […]

জম্মু-শ্রীনগর হাইওয়েতে দু’টি বাস ও গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন অমরনাথ তীর্থযাত্রী

শ্রীনগর : জম্মু-শ্রীনগর হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল দু’টি বাস ও একটি গাড়ি। অমরনাথ তীর্থযাত্রীরা ছিলেন দুর্ঘটনাগ্রস্ত দু’টি বাস ও একটি গাড়িতে। দুর্ঘটনায় বেশ কয়েকজন পুণ্যার্থী আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরই স্থানীয় প্রশাসন, সিআরপিএফ, সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান শুরু হয়। আহত সকলকে চিকিৎসার জন্য জেলা […]

দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত, উদ্ধার গুলিবিদ্ধ নিথর দেহ

কলকাতা : উত্তর দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। সোমবার ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। একাধিক গুলি ঝাঁঝরা করে দিয়েছে তার শরীর। এর আগে বেশ কিছু অপরাধের ঘটনার সঙ্গে রাজার নাম জড়িয়েছিল। পুলিশের খাতায় কুখ্যাত দুষ্কৃতী বলেই সে পরিচিত ছিল। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে উত্তর দমদম পুরসভা এলাকার […]

ফের বাড়বে বৃষ্টি, রথের দিন দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা

কলকাতা : গাঙ্গেয় দক্ষিণবঙ্গে গত দু’দিন সেভাবে বৃষ্টি না হলেও, সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রথযাত্রার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপকতা আরও বৃদ্ধি পাবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আগামী ৬-৭ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে […]

বারুইপুরে স্থায়ী পুলিশ ফাঁড়ির উদ্বোধন শুভেন্দুর, দোষীদের শাস্তির আশ্বাস

বারুইপুর : বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাবালিকাকে ধর্ষণ-খুনের পরেই এলাকায় নতুন ফাঁড়ি তৈরির জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন নিহতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। তার পর থেকেই তোড়জোড় শুরু হয়েছিল। অবশেষে শনিবার নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন শুভেন্দু। বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে […]

বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারকেও সহায়তা

বারুইপুর : বারুইপুরে নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। শনিবার তিনি নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন। পাশাপাশি গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। এদিন এলাকায় একটি পুলিশ ফাঁড়িরও উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, নির্যাতিতার পরিবার তাঁদের কথা শুনেছে এবং […]

বারুইপুর গণপিটুনি মামলায় মুখ্যমন্ত্রীর সফরের আগে আরও ৩ জন গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৫

কলকাতা : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুরে গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে শনিবার পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই সফরের ঠিক আগেই পুলিশ এই গণপিটুনি মামলায় আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। এর ফলে এই নির্দিষ্ট ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ-এ। পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে এই মামলায় দু’জনকে গ্রেফতার করা […]

বিশ্বমঞ্চেও ভারত ও নিউজিল্যান্ড একে অপরের বিশ্বস্ত সহযোগী ও ঘনিষ্ঠ বন্ধু : প্রধানমন্ত্রী

অকল্যান্ড : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মানে অকল্যান্ডে গালা লাঞ্চের আয়োজন করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সান। সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী এদিন বলেন, “বিশ্বমঞ্চেও ভারত ও নিউজিল্যান্ড একে অপরের বিশ্বস্ত সহযোগী ও ঘনিষ্ঠ বন্ধু। আমরা বিশ্বাস করি, বর্তমান চ্যালেঞ্জগুলির মোকাবিলায় রাষ্ট্রসঙ্ঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সংস্কার অত্যন্ত জরুরি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে […]