মালদা : মালদায় দ্বিতীয় দিনেও অ্যাকশন মুডে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শুক্রবার গভীর রাত পর্যন্ত তদন্ত চালানোর পর শনিবার সকাল থেকে ফের মোথাবাড়ি কান্ডে তদন্ত শুরু করেছেন এনআইএ-এর আধিকারিকেরা। সূত্রের খবর, শুক্রবার রাতভর পুলিশকে সঙ্গে নিয়ে একাধিক জায়গায় ধরপাকড় চালায় এনআইএ-এর কর্তারা। সেই সঙ্গেই বুধবার রাতে যে পাইলট গাড়ি করে বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়া […]
Category Archives: রাজ্য
মালদা : শনিবার মালদা জেলার মানিকচকের এনায়েতপুর মাঠে পুরাতন মালদার নারায়ণপুর থেকে হেলিকপ্টারে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচকের তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডলের সমর্থনে এই জনসভার আয়োজন। এ দিন মানিকচকের এনায়েতপুর মাঠে আয়োজিত জনসভা থেকে বিজেপিকে নিশানা করেন মমতা। হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৬ সালে দিল্লিতে বিজেপির সরকারের পতন হবে। যদি একটু চিনে থাকি, তা হলে অবশ্যই […]
খড়গপুর : পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে নির্বাচনী জনসভা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি দাবি করে বলেন, তৃণমূলকে এবার উৎখাত করবে বাংলার জনগণ। শনিবার নির্বাচনী প্রচারের ফাঁকে রেখা গুপ্তা বলেন, “এবার বাংলার মানুষ এই (তৃণমূল) সরকারকে সমূলে উৎখাত করার সংকল্প করেছে এবং এখানকার মানুষের উদ্দীপনা এটাই ইঙ্গিত দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হবেন এবং এবার […]
নয়াদিল্লি : মালদার হিংসা ও বিশৃঙ্খলাকে ‘পূর্ব পরিকল্পিত’ বলে দাবি করলেন বিজেপি–র মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসকেও তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। পুনওয়ালা শনিবার বলেন, তৃণমূলের পৃষ্ঠপোষকতায় এটি পূর্বপরিকল্পিত অভিসন্ধি ছিল, কারণ গ্রেফতার হওয়া প্রধান অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে মমতা ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি-সহ টিএমসি-র সব শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে দেখা গিয়েছিল। আমরা ইডি, সিবিআই, এনআইএ-র ওপর হামলাও […]
দক্ষিণ ২৪ পরগনা : ভোটারদের হুমকি দিয়ে এবার গ্রেফতার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তৃণমূল কংগ্রেস নেতা হাফিজুল মোল্লা। নির্বাচন কমিশন সূত্রে খবর, দেউলি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লা ভোটারদের হুমকি দিয়েছেন। অভিযোগ, জীবনতলার একটি সভা থেকে তিনি বলেছেন, ‘‘ভোট গণনার পরে ‘স্টিম রোলার’ চলবে।’’ ওই ঘটনায় হাফিজুলকে গ্রেফতার করতে বলেছিল কমিশন। পুলিশ সেই নির্দেশ মেনে […]
বহরমপুর : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বহরমপুর কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করলেন অধীর রঞ্জন চৌধুরী। মনোনয়ন পেশের সঙ্গে সঙ্গেই তাঁর নির্বাচনী হলফনামায় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়দেনা এবং বিচারাধীন মামলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। হলফনামা অনুযায়ী, অধীর চৌধুরীর কাছে বর্তমানে নগদ ৯৪,৫০০ টাকা রয়েছে এবং তাঁর স্ত্রী অতসী চৌধুরীর কাছে রয়েছে ৭.২৫ […]
তিরুবনন্তপুরম : মালদার ঘটনায় এবার তৃণমূলকে দুষলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সংবিধানে বিশ্বাসী নয়। শুক্রবার তিরুবনন্তপুরমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরেন রিজিজু বলেন, “পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ভারতের সংবিধানে বিশ্বাস করে না। তৃণমূল মনে করে তারা বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে। আইনের শাসন এবং সংবিধান মেনে চলা উচিত। হতাশ […]
বাগডোগরা ও মালদা : মালদার মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখা ও বিক্ষোভের ঘটনায় এ বার গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম। ওই ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত সে। কলকাতা হাইকোর্টের এই আইনজীবীকে শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। মোথাবাড়ির ঘটনা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ-কে। মোফাক্কেরুল পালানোর চেষ্টা করছিল, তখনই […]
ভোপাল/ বাঁকুড়া : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব বৃহস্পতিবার বাঁকুড়া জেলা থেকে নিশানা করলেন মমতা-সরকারকে। একইসঙ্গে তিনি আত্মবিশ্বাসী যে, এবারে জিততে চলেছে বিজেপি। তিনি এ দিন বলেন, আজ বাঁকুড়ায় আমাদের সকল প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময়। এই ভূমি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রখ্যাত ভাস্কর রাম কিঙ্করের। আজ বিশ্বের কোনও শক্তিই বাংলায় বিজেপিকে […]
মুর্শিদাবাদ : মালদার ঘটনা নিয়ে মুর্শিদাবাদের সভা থেকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “সব কিছু অমিত শাহ পরিকল্পনা করে করিয়েছেন। ওঁকে ইস্তফা দিতে হবে।” বৃহস্পতিবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরগিঘিতে জনসভা সেরে তিনি যান সুতিতে। সেখানে তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাসের সমর্থনে জনসভা করেন। মালদায় বুধবারের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সকলকে সাবধান […]









