Category Archives: খেলা

পারিবারিক সমস্যায় ডার্বির আগে ব্রাজিলে ফিরলেন মিগুয়েল

ডার্বির আগে মোহনবাগানের পরিকল্পনায় বড়সড় পরিবর্তন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে না ব্রাজিলীয় তারকা মিগুয়েল ফিগুয়েরাকে। পারিবারিক কারণে শনিবার আচমকাই ব্রাজিলের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। ফলে চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও বড় ম্যাচে তাঁর মাঠে নামা হচ্ছে না। মিগুয়েলের এই অনুপস্থিতিতে নতুন করে প্রথম একাদশ সাজানোর ভাবনা শুরু করতে হচ্ছে মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলেমপেরিসকে। ইস্টবেঙ্গল […]

উইকেটহীন বুমরাহ, আকাশ দীপের পাঁচ উইকেট বিফলে, ফলোঅন বাঁচাতে একমাত্র ভরসা জুরেল

বল হাতে দুরন্ত লড়াই বাংলার আকাশ দীপের। তাঁর পাঁচ উইকেটের দাপটে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩৫৬ রানে। কিন্তু ব্যাট হাতে সেই লড়াইয়ের মর্যাদা রাখতে পারল না ভারত। কিউয়িদের রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের শেষে চরম চাপে শুভমন গিলের দল। মাত্র ১১৬ রানেই ছ’টি উইকেট হারিয়েছে ভারত। নিউজিল্যান্ডের চেয়ে […]

জাতীয় স্কুল ভলিবলে একটানা তিনবার চ্যাম্পিয়ন পশ্চিমবঙ্গ

কলকাতা : জাতীয় স্কুল ভলিবলে ফের সেরার শিরোপা জিতল পশ্চিমবঙ্গ। শুধু জয় নয়, এক টানা তিনবার জাতীয় চ্যাম্পিয়নশিপের হয়ে হ্যাটট্রিকের নজির গড়ল রাজ্যের অনূর্ধ্ব – ১৪ বালিকা ভলিবল দল। শনিবার এই খবর রাজ্যে পৌঁছেছে এবং তা সরকারিভাবেই জানানো হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের ২৩ থেকে ২৭ নভেম্বর মহারাষ্ট্রের শিরডি’তে রয়েছে শ্রী সাঁইবাবা এডুকেশনাল স্পোর্টস কমপ্লেক্স। সেখানেই অনুষ্ঠিত […]

ভারত বনাম নিউ জিল্যান্ড দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চ টেস্টে ভারত এখনো ২৪০ রানে পিছিয়ে

কলকাতা : ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনেই ভারত ব্যাক ফুটে। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত ৪৬ ওভার শেষে করেছে মাত্র ১১৬ রান ৬ উইকেট হারিয়ে। এখনও ভারত নিউ জিল্যান্ডের থেকে ২৪০ রানে পিছিয়ে আছে। ৭ রান নিয়ে ব্যাট করছেন ধ্রুব জুরেল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল ০, দেবদূত পাডিক্কাল ২১, শুভমান গিল ১৭, ঋষভ […]

ভারত বনাম নিউ জিল্যান্ড আকাশ দীপ দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট শিকার করলেন

ক্রাইস্টচার্চ : শনিবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভারতীয় পেসার আকাশ দীপ তাঁর দ্বিতীয় টেস্ট পাঁচ উইকেট শিকার করেছেন। আকাশ ৫/৯৯ বোলিং ফিগার নিয়ে নিউ জিল্যান্ডকে ৩৫৬ রানে অলআউট করতে ভারতকে সাহায্য করেন। আকাশের শিকারদের মধ্যে ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কাইল জেমিসন এবং ম্যাট হেনরি। ২৯ বছর বয়সী এই খেলোয়াড় […]

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়লেন ঋষভ পান্ত

কলকাতা : শনিবার ভারতীয় ব্যাটসম্যান ঋষভ পান্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়েন। শনিবার ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে জ্যাকব ডাফির বলে মিড অনের উপর দিয়ে ছক্কা মেরে পান্ত এই মাইলফলকে পৌঁছান। ২০১৯ সালের ১ আগস্ট প্রথম ডব্লিউটিসি চক্র শুরু হওয়ার পর থেকে এটি ছিল পান্তের ৮৯তম ছক্কা। এই […]

১১০ রানে ৪ উইকেট থেকে ২৪৬-এ ৫! ভারতকে পাল্টা চ্যালেঞ্জ ব্লান্ডেল-ফিলিপসের

প্রথম দিনেই পাঁচ উইকেট তুলে নিয়েছে ভারত। অথচ দিনের শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেল না শুভমন গিলের দল। ক্রাইস্টচার্চ টেস্টে ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় তাদের স্কোর পাঁচ উইকেটে ২৪৬ রান। শুরুতে ভারতীয় বোলাররা পিছিয়ে পড়লেও দ্বিতীয় সেশনে দুরন্ত প্রত্যাবর্তন ঘটে। কিন্তু শেষ সেশনে আবারও ঘুরে দাঁড়ায় […]

ডার্বির আগে স্বস্তির খবর লাল- হলুদে, অনুশীলনে ফিরলেন রামিরেজ

ডার্বির আগে চোট-আঘাতের সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। একের পর এক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোটে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছিল লাল-হলুদ শিবিরে। বিশেষ করে আল হুসেইনের বিরুদ্ধে ম্যাচে দানি রামিরেজের চোট পেয়ে মাঠ ছাড়ার ঘটনা চিন্তা বাড়িয়েছিল কোচ অস্কার ব্রুজ়োর। রবিবারের ডার্বিতে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। তবে বৃহস্পতিবারের অনুশীলন থেকে […]

তিন বছর পর মুম্বইয়ের মসনদে ফের ‘হিটম্যান’

অপেক্ষার অবসান। আবারও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের আসনে রোহিত শর্মা। তিন মরসুম আগে যে দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল, আইপিএল ২০২৭-এর আগে সেই দায়িত্বই ফিরিয়ে দিল পাঁচবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি। শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে রোহিতের প্রত্যাবর্তনের কথা জানাল মুম্বই। হার্দিক পান্ডিয়া পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার পর থেকেই অধিনায়ক নির্বাচন নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত নতুন কাউকে […]

বোলারদের ব্যর্থতায় ৩১৭ রান তুলেও রক্ষা হল না! ভারতকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

বড় রান করেও শেষরক্ষা হল না। ব্যাট হাতে তিনশোর গণ্ডি পেরিয়েও শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারল না ভারত। বৈভব সূর্যবংশীর ব্যাটে আগের ম্যাচের সেই বিধ্বংসী ঝলক উধাও। অভিষেক শর্মা, তিলক বর্মার অর্ধশতরানও শেষ পর্যন্ত কোনও কাজে এল না। বরং বল হাতে ভারতীয় দলের অসহায় আত্মসমর্পণ। দুই ওপেনারের দুরন্ত শতরানে ভারতকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে […]