Category Archives: দুনিয়া

দক্ষিণ জাপানে ৭.১ তীব্রতার ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা

টোকিও : জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। মঙ্গলবার দক্ষিণ জাপানে ৭.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়। জাপানের দক্ষিণাঞ্চলীয় কুয়ামোতো প্রদেশে এদিন ৭.১ মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর ফলে হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। বন্ধ করে দেওয়া হয় রেল চলাচল। একই সঙ্গে উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে […]

আমেরিকাতে আবার বিশ্বকাপ আয়োজন করতে চান ট্রাম্প

কলকাতা : সর্বকালের সবচেয়ে বড় বিশ্বকাপ শেষের পথে। এখনই আরেকটি বিশ্বকাপের স্বাগতিক হওয়ার চিন্তাভাবনা করছেন ডোনাল্ড ট্রাম্প। অদূর ভবিষ্যতেই আবার বিশ্বকাপ আয়োজন করতে চান তিনি। তবে এবার মেক্সিকো-কানাডাকে বাদ দিয়েই হতে চান একক স্বাগতিক। শুক্রবার ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং আন্তর্জাতিক ফুটবল তারকাদের জন্য একটি সংবর্ধনার আয়োজন করেন ট্রাম্প। সেখানেই তিনি ইচ্ছাপ্রকাশ […]

হরমুজে উত্তেজনা চরমে, মার্কিন নৌ অবরোধের প্রস্তুতির দাবি; ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব ভারতের

তেহরান/ওয়াশিংটন/নয়াদিল্লি  : হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানে সামরিক অভিযানের তৃতীয় পর্যায় সম্পন্ন হয়েছে এবং হরমুজে নৌ অবরোধ কার্যকর করার প্রস্তুতি চলছে। অন্যদিকে, ইরান জানিয়েছে, বন্দার আব্বাস, কিশ, কেশম ও আবু মুসা দ্বীপ-সহ একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন, যুদ্ধবিরতি […]

হরমুজে ফের জাহাজে আক্রমণ, ইরানের ক্ষেপণাস্ত্র হানায় নিহত ভারতীয় নাবিক

তেহরান ও নয়াদিল্লি : হরমুজ প্রণালীতে ফের হামলা চালাল ইরান। সংযুক্ত আরব আমিরশাহির দু’টি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় নাবিক। জখম হয়েছেন আরও আট জন। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, জখম নাবিকদের মধ্যে ছ’জন ভারতীয় এবং দু’জন ইউক্রেনীয়। মঙ্গলবার ভোরে তেলবাহী দু’টি ট্যাঙ্কার— মোম্বাসা এবং আল বাহিয়াকে লক্ষ্য […]

জটিল হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি, হরমুজ বন্ধের ঘোষণা ইরানের

তেহরান : ক্রমেই জটিল হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা, পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করার কথা ঘোষণা করে দিয়েছে। ফলে পশ্চিম এশিয়ায় সংঘর্ষের পারদ চড়ছে। ইরানের ঘোষণার পরেই আমেরিকার সেনাবাহিনী হামলা শুরু করেছে। ইরানের একাধিক শহরকে নিশানা করা হয়েছে বলে অভিযোগ। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করতেই রবিবার সতর্কতামূলক গোলাবর্ষণ […]

পশ্চিম এশিয়ায় আবারও অস্থিরতা! ইরানে ফের হামলা শুরু আমেরিকার

ওয়াশিংটন : নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিম এশিয়া। বুধবার মধ্যরাতে ইরানে নতুন করে হামলা চালায় আমেরিকা। হরমুজ প্রণালীর কাছে বাণিজ্যিক জাহাজে হামলার প্রত্যাঘাত শুরু করে মার্কিন বাহিনী। সে দেশের উপসাগরীয় উপকূলের কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় দু’টি এলাকা বন্দর আব্বাস এবং সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে কোনারাক এবং চাবাহার এলাকার কাছেও। ইরানে নতুন […]

ইরানের সঙ্গে সমঝোতা কার্যকর থাকছে না, দাবি ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন : যুদ্ধ বন্ধের জন্য ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতাপত্র আর কার্যকর থাকছে না, ঘোষণা করে দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে এও বলে দিলেন, তেহরানের সঙ্গে কথা বলতে তিনি আর ইচ্ছুক নন। নেটোর শীর্ষ বৈঠকের আগে তুরস্কের রাজধানী আঙ্কারায় এই মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘‘আমার কাছে এটা শেষ হয়ে গিয়েছে। ওদের (ইরান) সঙ্গে […]

ফের হামলা আমেরিকার, ইরানকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন : ইরানের একাধিক সামরিক নজরদারি পরিকাঠামোয় ফের হামলা চালিয়েছে আমেরিকা। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বিভিন্ন সামরিক লক্ষ্য বস্তুতে এই হামলা হয়েছে। ইরান অভিযোগ করেছে, আমেরিকা তাদের মধ্যে হওয়া যুদ্ধ বিরতির চুক্তি ভঙ্গ করেছে। উপসাগরীয় অঞ্চলে আমেরিকার লক্ষ্য বস্তুতে পাল্টা আক্রমণ করেছে বলে দাবি করেছে তেহরান। ইরানকে ফের হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি […]

জোরালো তীব্রতার ভূমিকম্প ভেনেজুয়েলায়, ভেঙে পড়ল ঘর-বাড়ি

কারাকাস : জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। স্থানীয় সময় অনুযায়ী বুধবার সন্ধ্যায় ভূমিকম্পের তীব্রতায় রাজধানী কারাকাসে একাধিক ঘর-বাড়ি ভেঙে পড়ে। আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২ ও ৭.৫। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দু’টি শক্তিশালী ভূমিকম্প […]

ইরান ইস্যুতে ট্রাম্প-মেলোনি প্রকাশ্য বাকযুদ্ধ, কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

রোম/আঙ্কারা : জি-৭ শীর্ষ সম্মেলনের পর ইরান ইস্যুকে কেন্দ্র করে প্রকাশ্যেই মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। একে অপরকে লক্ষ্য করে করা মন্তব্যে দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। জানা গেছে ট্রাম্প দাবি করেছেন, জি-৭ সম্মেলনে মেলোনি একাধিকবার তাঁর সঙ্গে ছবি তুলতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তাঁর অভিযোগ, […]