Category Archives: দুনিয়া

পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহানকে গুলি করে হত্যা মুজফফরাবাদে

নয়াদিল্লি : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সংঘটিত জঙ্গি হামলার অন্যতম দুষ্কৃতীর চাঁই হামজা বুরহান পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজফফরাবাদে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে নিহত হয়েছে। হামলায় তাকে একাধিক গুলি করা হয়। গুরুতর জখম অবস্থায় সঙ্গীরা তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ২৭ বছরের হামজা বুরহান ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-বদরের […]

রোমে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা প্রবাসীদের, মোদীকে স্বাগত জানালেন জিওর্জিয়া

রোম : পাঁচ দেশীয় সফরের অন্তিম পর্যায়ে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার রাতে রোমে পৌঁছলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির রোমে যে হোটেলে থাকছেন, সেখানে তাঁকে স্বাগত জানাতে সমবেত হন প্রবাসী ভারতীয়। নৃত্য ও সঙ্গীত-সহ বিভিন্ন ধরনের উপস্থাপনার মধ্য দিয়ে অভিবাদন জানানো […]

শান্তি আলোচনার মাঝেই ফের উত্তেজনা তেহরান থেকে হরমুজে, মার্কিন হামলার পাল্টা জবাব ইরানের

তেহরান/ওয়াশিংটন : চলমান শান্তি প্রচেষ্টার মধ্যেই তেহরান থেকে হরমুজ প্রণালী পর্যন্ত নতুন করে উত্তেজনা ছড়াল আমেরিকা ও ইরানের মধ্যে। ইরানের সেনাবাহিনীর দাবি, মার্কিন বাহিনী উপকূলবর্তী জলসীমায় একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার এবং সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাহ বন্দরের কাছে আরও একটি জাহাজে হামলা চালিয়েছে। পাশাপাশি দক্ষিণ ইরানের বন্দর খামির, সিরিক এবং কেশম দ্বীপের একাধিক বেসামরিক এলাকাতেও মার্কিন […]

ইরান নতি স্বীকারে অনড়, ‘ডার্ক ঈগল’ ক্ষেপণাস্ত্র মোতায়েন ভাবছে আমেরিকা

তেহরান/ওয়াশিংটন : যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান কোনওভাবেই নতি স্বীকার করতে রাজি নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ডার্ক ঈগল’ মোতায়েনের কথা বিবেচনা করছে বলে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ওপর আরোপিত নৌবাহিনীর […]

জাপানের হোক্কাইডোয় ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৬.২

টোকিও : এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের ভূমিকম্প জাপানে। সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে জাপানের হোক্কাইডোতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে দফতর সূত্রে খবর, হোক্কাইডোর সারাবেতসু শহরে মাটির ৮৩ কিমি গভীরে কম্পন অনুভূত হয়। তবে এই কম্পনের জেরে এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। সোমবার ভোরে […]

বন্দুকবাজের সঙ্গে ইরানের সম্পর্কের কথা মানলেন না ট্রাম্প

ওয়াশিংটন : ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন নৈশভোজ চলাকালীন গুলি চালানোর ঘটনায় একগুচ্ছ প্রশ্নের মুখোমুখি হলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হামলাকারীর সঙ্গে ইরানের কি কোনও সম্পর্ক আছে, এই প্রশ্ন করা হলে, ট্রাম্প বলেন, “আমার তেমনটা মনে হয় না, তবে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। আমরা অনেক কিছুই জানতে পারব।” হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানতে […]

ওয়াশিংটনে নৈশভোজ অনুষ্ঠানে চলল গুলি; ট্রাম্প সুরক্ষিত, ধৃত বন্দুকবাজ

ওয়াশিংটন : আমেরিকার ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিনার চলাকালীন বন্দুকবাজের হানা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই পর পর গুলি চালায় ওই বন্দুকবাজ। তবে ট্রাম্প নিরাপদে রয়েছেন। তাঁর কোনও আঘাত লাগেনি। তাঁকে এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছেন সিক্রেট সার্ভিসের আধিকারিকেরা। বন্দুকবাজকে পাকড়াও করা হয়েছে। হামলাকারীকে গ্রেফতার করা […]

জাপানে শক্তিশালী ভূমিকম্প, কম্পনের মাত্রা ৭.৪

টোকিও : জাপানের উত্তরাঞ্চলের সানরিকু উপকূলের কাছে সোমবার ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, সেখানকার স্থানীয় সময় বিকেল ৪টে ৫৩ মিনিটে হওয়া এই কম্পনের উৎস ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এর জেরে ইওয়াতে এবং হোক্কাইডো উপকূলের জন্য ৩ মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি করেছে প্রশাসন। কম্পনের তীব্রতা এতটাই ছিল […]

ট্রাম্পকে মিথ্যেবাদী বললেন ইরানের সংসদের অধ্যক্ষ, হরমুজ নিয়েও দিলেন বার্তা

তেহরান : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যেবাদী আখ্যা দিলেন ইরানের সংসদের অধ্যক্ষ। হরমুজ প্রণালী নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন তিনি। ইরানের সংসদের অধ্যক্ষ এমবি গালিবফ এক্স মাধ্যমে জানান, “মার্কিন প্রেসিডেন্ট এক ঘণ্টায় সাতটি দাবি করেছেন, যার সবগুলোই ছিল মিথ্যা। এই মিথ্যা দিয়ে তাঁরা যুদ্ধে জয়ী হয়নি, এবং আলোচনাতেও তাঁরা কোনোভাবেই সফল হবে না।” হরমুজ প্রণালী প্রসঙ্গে […]

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের যাতায়াত ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের

তেহরান : আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজের যাতায়াত ‘সম্পূর্ণ উন্মুক্ত’ বলে ঘোষণা করল ইরান। এর ফলে তেল সরবরাহের পথ ফের মসৃণ হবে বলে মনে করা হচ্ছে। ইরানের বিদেশমন্ত্রী আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সংগতি রেখে হরমুজ প্রণালী দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজের যাতায়াত সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা […]