Category Archives: জেলা

ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ বীরভূম গড়ে তুলব, তারাপীঠ মন্দিরে পুজাে দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

বীরভূম : কৌশিকী অমাবস্যার ঠিক আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার বিখ্যাত তারাপীঠ মন্দিরে মা তারার পূজা-অর্চনা করেন। মাথায় পূজার ডালা নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি পূজা সম্পন্ন করেন এবং মন্ত্রোচ্চারণের মধ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। তিনি মা তারা-কে একটি লাল বেনারসি শাড়ি, পদ্ম ও অপরাজিতার মালা অর্পণ করেন এবং নিজে হাতে মালা পরিয়ে […]

লিলুয়া স্টেশনে লিফটে আটকে পড়া ৯ যাত্রীকে উদ্ধার করল রেল পুলিশ

কলকাতা : লিলুয়া রেলওয়ে স্টেশনে শনিবার একটি লিফট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তাতে থাকা ৯ জন যাত্রী আটকে পড়েন। ঘটনাটি ঘটে স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা লিফটটি যাত্রীদের নিয়ে নিচে নামার সময়। সেই সময় প্রযুক্তিগত ক্রুটির কারণে লিফটটি মাঝপথেই থমকে যায়। আটকে পড়া যাত্রীদের মধ্যে দুজন প্রবীণ নাগরিক এবং একটি শিশুও ছিল। ঘটনার […]

ম্যাচ ভারতের মুঠোয় ! ৩৭২ রান  তাড়ায় ধুঁকছে শ্রীলঙ্কা , বাধা শুধু বৃষ্টি ! 

শ্রীলঙ্কার মাটিতে ভারতের টেস্ট জয়ের পথ এখন অনেকটাই প্রশস্ত। চতুর্থ দিনের খেলা শেষে ম্যাচের রাশ সম্পূর্ণভাবে শুভমান গিলের দলের হাতে। শেষ দিনে বৃষ্টি বড় বাধা হয়ে না দাঁড়ালে ভারতকে জয় থেকে আটকানো শ্রীলঙ্কার পক্ষে অত্যন্ত কঠিন বলেই মনে করা হচ্ছে। ৩৭২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা দিনের শেষে ৪ উইকেট হারিয়ে তুলেছে মাত্র […]

তারাপীঠে ১৫টি হোটেল বন্ধ করার নির্দেশ প্রশাসনের

বীরভূম : তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির পরেই কড়া পদক্ষেপ করল প্রশাসন। ফায়ার লাইসেন্স এবং খাদ্য ও নিরাপত্তা সংক্রান্ত বৈধ অনুমতি না থাকায় তারাপীঠ এলাকার ১৫টি হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানান রামপুরহাটের মহকুমাশাসক অশ্বিনী কুমার সিং রাঠোর। সোমবার তারাপীঠের একটি বেসরকারি হোটেলে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই […]

মুর্শিদাবাদে নাবালিকা গর্ভধারণের ঘটনায় উদ্বিগ্ন অধীর চৌধুরী

বহরমপুর : মুর্শিদাবাদে নাবালিকা গর্ভধারণের ঘটনায় উদ্বিগ্ন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বিশেষ করে মুর্শিদাবাদের সুতি, শামসেরগঞ্জ ও অন্যান্য অংশে ১২ থেকে ১৪ বছর বয়সী নাবালিকাদের গর্ভধারণের ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। এ প্রসঙ্গে মঙ্গলবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, “এটা সত্যি যে এই বিষয়টি সম্পর্কে আরও বেশি মানুষকে সচেতন করা প্রয়োজন। আইনসম্মত বয়সের আগে মেয়েদের […]

স্বাধীনতা দিবসের প্রাক্কালে বীরভূমে উদ্ধার বোমা ও বিস্ফোরক সামগ্রী

বীরভূম  : স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড়সড় সাফল্যের মুখ দেখল বীরভূম জেলার পুলিশ। রামপুরহাট মহকুমার দুটি পৃথক স্থানে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তাজা বোমা ও বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই বিস্ফোরক সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথম অভিযানটি চালানো হয় মল্লারপুর থানার অন্তর্গত কোট গ্রামে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার […]

নন্দীগ্রামে ২৮টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রশাসনের

পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলায় স্বাস্থ্য পরিষেবার উপর নজরদারি বাড়ানো হয়েছে। তার ফলস্বরূপ, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ জারি করেছেন। পরিদর্শনে দেখা গেছে যে এই কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছিল না। জানা গেছে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জি সম্প্রতি পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন। […]

অভিনেত্রী শ্রিলেখা মিত্রের নামে সোনারপুর থানায় অভিযোগ দায়ের বিজেপির

সোনারপুর : কলকাতায় ছাত্র আন্দোলনের নামে বিশৃঙ্খলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিকে বিকৃত করে তাঁকে অপমান করা হয়েছে। এই কাজে জনৈক অভিনেত্রী শ্রীলেখা মিত্র সরাসরি জড়িত। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীর ছবিকে বিকৃত করে প্রচার করছেন শ্রীলেখা এমন ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। আর এরপরেই নড়েচড়ে বসেছে বিজেপি। বাম মতাদর্শে বিশ্বাসী এই অভিনেত্রীর বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় ইতিমধ্যেই […]

খুলে গেল বালির মহাদেও জুট মিল

কলকাতা : ২০২৫ সালের ২৪শে ডিসেম্বর থেকে বন্ধ মহাদেও জুট মিলের সমস্যা নিয়ে আজ কলকাতার নিউ সেক্রেটারিয়েটে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী অর্জুন সিং-এর নেতৃত্বে এবং মাননীয় প্রতিমন্ত্রী শ্রী ভাস্কর ভট্টাচার্য এবং শ্রম সচিব মাননীয়া রচনা ভগতের উপস্থিতিতে কর্মরত ৩টি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ শ্রম কমিশনার […]

পানিহাটিতে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আতঙ্কে পরিবার

উত্তর ২৪ পরগনা :- উত্তর ২৪ পরগনার পানিহাটিতে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে শনিবার গভীর রাতে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, মুখ ঢেকে মোটরবাইকে করে আসা কয়েকজন দুষ্কৃতী বাড়ির সামনে এসে পরপর তিনটি বোমা ছুড়ে পালিয়ে যায়।বোমার বিকট শব্দে পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে […]