Category Archives: জেলা

ডার্বির আগে ইন্টার কাশী বধের লক্ষ্যে লোবেরা

মঙ্গলবার যুবভারতীতে ঘরের মাঠে ইন্টার কাশীর মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্ট। গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করে খানিকটা চাপে লোবেরা বাহিনী। পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের থেকে গোলপার্থক্যেও পিছিয়ে রয়েছে মোহনবাগান। ইন্টার কাশীর বিরুদ্ধে জয় পেয়ে স্বস্তিতে ফিরতে চাইবে সবুজ-মেরুন ব্রিগেড। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে বাগান কোচ ইন্টার কাশী দলকে দুর্বল ভাবতে একেবারেই নারাজ। এদিকে মোহনবাগান […]

তৃণমূলের ভরাডুবির জন্য অভিষেকই দায়ী, বিস্ফোরক রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান

পশ্চিম মেদিনীপুর : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর শুক্রবার ক্ষোভ উগরে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল পরিচালিত রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি। একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে তিনি দাবি করেন, দলের সর্বনাশের জন্য মূলত দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ‘ভাইপো সংস্কৃতি’।কল্যাণ তিওয়ারির অভিযোগ, ২০২১ সালের নির্বাচনের পর থেকেই আইপ্যাকের চাপে দলের জনপ্রতিনিধিরা কার্যত মানসিক […]

পুলিশ আধিকারিকের নাক ফাটানোর অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

হুগলি : পুলিশ আধিকারিককে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন শ্রীরামপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর রাজেশ শা ও তাঁর দুই সঙ্গী। সূত্রের খবর, শ্রীরামপুর টিন বাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তালা বন্ধ ছিল। সেই তালা খুলতে যায় পুলিশ। শ্রীরামপুর থানার পিসি পার্টির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিল। তালা খুলতে গেলে বাধা দেন ওই কাউন্সিলর ও […]

চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় কড়া বার্তা শমীক ভট্টাচার্যর

উত্তর ২৪ পরগনা : শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বারাসত মেডিক্যাল কলেজে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পরে শমীক বলেন, ভারতের যে প্রান্তে যত অনুপ্রবেশ ঘটেছে, তার কেন্দ্রবিন্দু এই বারাসত-মধ্যমগ্রাম অঞ্চল। এখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলে। জাল আধার কার্ড, ভোটার কার্ড সংগ্রহ করে অনুপ্রবেশকারীরা গোটা দেশে ছড়িয়ে […]

ভোট পরবর্তী সন্ত্রাস রুখতে কড়া প্রশাসন, উত্তর ২৪ পরগনায় শতাধিক গ্রেফতার

বারাসাত :- ভোট পরবর্তী সন্ত্রাস ও অশান্তি রুখতে কড়া অবস্থান নিল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে বুধবার সাংবাদিক বৈঠক করে জেলা শাসক শিল্পী গৌরী সারিয়া জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করেন। তিনি ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্তাদের পাশাপাশি বনগাঁ, বসিরহাট ও বারাসাত জেলা পুলিশের সুপারদের দ্রুত […]

ভোট-পরবর্তী হিংসা : আসানসোলে তৃণমূল কার্যালয়ে আগুন

আসানসোল : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলা থেকে হিংসা ও অশান্তির খবর আসছে । এরই প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার । হিংসা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তার আগেই মঙ্গলবার মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল আসানসোল উত্তর কেন্দ্রের একটি […]

সরকারি হাসপাতাল থেকে উদ্ধার প্রচুর গয়না ও টাকা, চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনা : সরকারি হাসপাতালের অপারেশান থিয়েটার থেকে উদ্ধার হল প্রচুর টাকা ও সোনার গয়না। এই ঘটনায় হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসককে আটক করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মঠেরদিঘি গ্রামীণ হাসপাতালের ঘটনা। হাসপাতাল সওকাত মোল্লা ঘনিষ্ঠ এক নেতা এগুলো মজুত করেছিল বলে অভিযোগ বিজেপির। মঙ্গলবার সকালে হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে […]

আসানসোলে ভোট গণনার প্রস্তুতি চূড়ান্ত, স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলাশাসক ও পুলিশ কমিশনার

আসানসোল : আসন্ন ভোট গণনাকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ বর্তমানে চূড়ান্ত সতর্কতামূলক অবস্থানে রয়েছে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজকে আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, রানিগঞ্জ, জামুড়িয়া এবং বারাবনি বিধানসভা কেন্দ্রের গণনাকেন্দ্র ও স্ট্রং রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে সেখানেই সমস্ত ইভিএম কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। ভোট গণনার আগে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার পশ্চিম বর্ধমানের […]

শান্তিপূর্ণ ভোট মিটতেই ভাঙড়ে চাঞ্চল্য, উদ্ধার লঙ্কা গাছে চাপা দেওয়া ৭টি তাজা বোমা

ভাঙড় : নির্বাচনের দ্বিতীয় দফায় ভাঙড়ে বড় কোনো অশান্তির খবর পাওয়া না গেলেও, ভোট মিটতেই এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তর কাশীপুর থানার ভোগালী ১ এলাকা থেকে মোট ৭টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ফাঁকা মাঠের মধ্যে লঙ্কা গাছ দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছিল […]

ভাঙড়ে নওশাদকে ঘিরে বিক্ষোভ, বাসন্তীতে বিজেপি প্রার্থীর উপর হামলা

দক্ষিণ ২৪ পরগনা : ভোট চলাকালীন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভার সাঁইহাটি এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এলাকায় পৌঁছোতেই আইএসএফ চেয়ারম্যান, ভাঙড়ের বিদায়ী বিধায়ক তথা প্রার্থী নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিদায়ী বিধায়ককে দেখেই স্লোগান দিতে থাকেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভে ফেটে পড়েন নওশাদ। তাঁর দাবি, শান্তিপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও তৃণমূল কর্মীরা […]