Category Archives: জেলা

সাগরদিঘিতে উদ্ধার ব্যাগ ভর্তি বোমা

মুর্শিদাবাদ : প্লাস্টিকের ব্যাগ ভর্তি বোমা মিলল মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির মণিগ্রাম চাঁদপাড়া গ্রামে। লোকালয়ের মধ্যে একটি বাড়ির পিছনে ঝোপের মধ্যে রাখা ছিল বোমাগুলি। মঙ্গলবার সকালে গ্রামবাসীরা সেগুলি দেখতে পেয়ে খবর দেন পুলিশকে। খবর পাওয়া মাত্র ঘিরে ফেলা হয় ওই এলাকা। পরে আরও পুলিশ যায় সেখানে। বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। ব্যাগের মধ্যে ঠিক কতগুলি […]

নির্বাচন কমিশনকে আরও সতর্ক হতে হবে, হিংসা প্রসঙ্গে মন্তব্য অধীরের

বহরমপুর : নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী রবিবার বলেন, “বাংলার মানুষ নির্বাচনের সময়, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও নিয়মিত এই হিংসা দেখে আসছে। এতে নতুন কিছু নেই। নতুন বিষয় হলো, লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও যদি এই ধরনের […]

বাইকবাহিনীর দাপট; ভোটারদের হুমকি, নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর

ডায়মন্ড হারবার : বাইকবাহিনী তাণ্ডব, ভোটারদের হুমকি দেওয়ার ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর দায়ের করেছে পুলিশ। একটি ভিডিয়ো প্রকাশ করে কমিশন জানিয়েছিল, ডায়মন্ড হারবারে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। তার পরই সেখানকার নির্বাচনী আধিকারিক এবং পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল কমিশন। রবিবারের মধ্যেই সেই পদক্ষেপ করতে […]

হাওড়া ময়দানের জনসভা থেকে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের

হাওড়া : শুক্রবার হাওড়া ময়দানে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, যখন এসআইআর-এ নাম বাদ দিয়েছে, একমাত্র তৃণমূল কংগ্রস আপনাদের জন্য লড়েছে। এই বিজেপি বাদ দিয়েছে। ১ কোটি ২০ লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল। তার মধ্যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে ৩২ লক্ষ লোকের নাম তুলে দিয়েছি। বাদ বাকিদেরও তুলব আগামী দিনে। রাখা মহিলাদের […]

ভোটের শেষে রণক্ষেত্র খয়রাশোল :  ইভিএম বিভ্রাট ঘিরে ধুন্ধুমার, ইটবৃষ্টিতে জখম ৬ জওয়ান, পরিস্থিতি সামাল দিতে পিস্তল বের করল পুলিশ

বীরভূম  : ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ যখন শেষের পথে, ঠিক তখনই অগ্নিগর্ভ হয়ে উঠল বীরভূমের খয়রাশোল। ইভিএমে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে খয়রাশোল ব্লকের বুধপুর গ্রাম কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনায় কমপক্ষে আহত ছয়জন জওয়ান। আহত ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ। এমনকী বন্দুক বার করে ভোটারদের ভয় দেখাতে বাধ্য হন […]

বীরভূমে ভোটে ঝরল রক্ত, মাথা ফাটল বিজেপি এজেন্টের

বীরভূম : রাজ্যের ভোটের প্রথম দফাতেই চূড়ান্ত অশান্তি বীরভূমে। আক্রান্ত বিজেপির নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল। তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের ভ্রমরকল অঞ্চলে ৬৮ নম্বর বুথে সকাল থেকেই অশান্তির খবর আসছিল। সেই অশান্তির খবর পেয়েই বুথ পরিদর্শনে যান […]

ডোমকলে বাম সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রিপোর্ট তলব কমিশনের

মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের ডোমকলে বাম সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বুধবার রাত থেকেই ডোমকলে দফায় দফায় বাম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে রায়পুর এলাকায় সিপিএম সমর্থকদের একাংশকে ভোট দিতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। এ-ও অভিযোগ যে, […]

এবারও পরিবর্তন না হলে পশ্চিমবঙ্গে সনাতন শেষ হয়ে যাবে : শুভেন্দু অধিকারী

নন্দীগ্রাম : ভোট দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে কাঁথিতে তাঁর বাড়ি শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে ভোটকেন্দ্রের উদ্দেশে যান শুভেন্দু। কাঁথির নন্দনায়কবাড় এলাকার ভোটার তিনি। বাড়ি থেকে বেরোনোর সময়ে তিনি বলেন, “শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করুন।” শান্তিকুঞ্জের বাড়ি থেকে ভোট দিতে বেরোনোর সময়ে শুভেন্দু অধিকারী বলেন, “পরিবর্তন আনুন। বিজেপির হাতে দায়িত্ব […]

প্রথম দফায় পশ্চিমবঙ্গে ভোট শুরু, ভাগ্যপরীক্ষা ১,৪৭৮ জন প্রার্থীর

কলকাতা : পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় ভোটগ্রহণ হচ্ছে ১৬টি জেলার ১৫২টি আসনে। এই জেলাগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। […]

পশ্চিমবঙ্গ থেকে বেছে বেছে অনুুপ্রবেশকারী তাড়াব : অমিত শাহ

কুলটি  : পশ্চিম বর্ধমান জেলার কুলটির নির্বাচনী জনসভা থেকে অনুপ্রবেশ-সহ একাধিক ইস্যুতে সরব হলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “আগামী ৫ তারিখ বিজেপিকে সরকার গড়তে দিন। তার পর বাংলা থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বাংলা থেকে বার করব।” অমিত শাহ বলেন, “এই নির্বাচন কাউকে বিধায়ক বা বিজেপি কর্মীকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য নয়, […]