চন্দ্রকোনা : অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে চন্দ্রকোনা পুরসভায় তুমুল বিক্ষোভ দেখালেন মহিলারা। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভায় এই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারী মহিলাদের পাশে দাঁড়ান ওয়ার্ডের বিজেপি নেতা-কর্মীরা।বিক্ষোভ চলাকালীন পুরসভায় থাকা বিধায়কের প্রতিনিধিদের টেনে হিঁচড়ে বের করে দেওয়ার অভিযোগও ওঠে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন […]
Category Archives: জেলা
শিলিগুড়ি : রাজ্যে সিপিআই(এম)-এর দলীয় কার্যালয়গুলিতে একের পর এক ভাঙচুরের অভিযোগ নিয়ে বামেদের চরম কটাক্ষ করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার সকালে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ দাবি করেন, পশ্চিমবঙ্গে সিপিআই(এম)-এর রাজনৈতিক অস্তিত্ব কার্যত শেষ। স্রেফ সংবাদমাধ্যমের শিরোনামে বেঁচে থাকতেই তারা এমন নাটক তৈরি করছে। দিলীপ বলেন, “সিপিআই(এম)-এর আর কিছুই অবশিষ্ট নেই। নিজেরাই ভাঙচুর […]
বাঁকুড়া : বাঁকুড়ায় জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ল প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডির গাড়ি। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর-মোরগ্রাম জাতীয় সড়কে বাঁকুড়া সদর থানার অন্তর্গত এক্তেশ্বর ব্রিজের কাছে। একটি বাসকে ওভারটেক করতে গিয়ে এই বিপত্তি, প্রথমে একটি মোটরবাইকে এবং তার পরে একটি লরিতে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় এক শিশু-সহ তিন জন জখম হয়েছেন। […]
মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত খাঁড়েরা গ্রামে আক্রান্ত পুলিশ। রবিবার রাতে জুয়ার আসরে পুলিশ অভিযান চালায়। সেই সময়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গুরুতর জখম হন সালার থানার এএসআই সাদেক আলি। তাঁকে গুরুতর জখম অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পরে ওই […]
হুগলি : জমি জালিয়াতির অভিযোগে সিঙ্গুর থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন তৃণমূল নেতা তথা ঠিকাদার অর্নব সিংহরায়। তিনি প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নার ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত জালিয়াতির অভিযোগের তদন্তে নেমে অর্নব সিংহরায়কে গ্রেফতার করা হয়। শনিবার তাঁকে গ্রেফতার করে সিঙ্গুর থানার পুলিশ। এরপর রবিবার তাঁকে আদালতে পেশ করা […]
বারুইপুর : বারুইপুরের উত্তরভাগ লালপোল এলাকায় তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডলের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক দাবি, সিলিন্ডার বাস্ট করেই এই বিস্ফোরণ ঘটেছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বাড়িতে ব্যাপক পরিমাণে বোমা মজুদ ছিল। এলাকাবাসীদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডল ‘রাসলীলা’ চালাতেন। এমনকি এলাকার বিজেপি কর্মীদের উপর হামলার উদ্দেশ্যেই […]
হুগলি : রোগীদের সুরক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে হুগলির ধনেখালির মদনমোহনতলা এলাকার একটি নার্সিংহোম সিল করে দিল স্বাস্থ্য দফতর। অভিযোগ, নার্সিংহোমটিতে ‘ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট’-এর অধীন প্রয়োজনীয় নিয়ম ও ন্যূনতম মৌলিক পরিকাঠামো মেনে চলা হচ্ছিল না। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, নার্সিংহোমটিতে পর্যাপ্ত পরিকাঠামো, মেডিকেল অফিসার, জিএনএম নার্সিং স্টাফ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার মতো প্রয়োজনীয় সুবিধা […]
কলকাতা : আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে, তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। একই অবস্থা চলতে পারে সপ্তাহান্তে শনি এবং রবিবার। এরপর আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিকে, শুক্রবার উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ার ও […]
নন্দীগ্রাম : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে নন্দীগ্রাম-দেশপ্রাণ রেলপথের কাজ শেষ করে ট্রেন পরিষেবা চালুর ঘোষণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি এলাকার বাসিন্দারা। প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণায় […]
বীরভূম : কৌশিকী অমাবস্যার ঠিক আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার বিখ্যাত তারাপীঠ মন্দিরে মা তারার পূজা-অর্চনা করেন। মাথায় পূজার ডালা নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি পূজা সম্পন্ন করেন এবং মন্ত্রোচ্চারণের মধ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। তিনি মা তারা-কে একটি লাল বেনারসি শাড়ি, পদ্ম ও অপরাজিতার মালা অর্পণ করেন এবং নিজে হাতে মালা পরিয়ে […]









