জমি জালিয়াতির অভিযোগে সিঙ্গুরে তৃণমূল নেতা গ্রেফতার

হুগলি : জমি জালিয়াতির অভিযোগে সিঙ্গুর থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন তৃণমূল নেতা তথা ঠিকাদার অর্নব সিংহরায়। তিনি প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নার ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত জালিয়াতির অভিযোগের তদন্তে নেমে অর্নব সিংহরায়কে গ্রেফতার করা হয়। শনিবার তাঁকে গ্রেফতার করে সিঙ্গুর থানার পুলিশ। এরপর রবিবার তাঁকে আদালতে পেশ করা হয়।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জমি সংক্রান্ত এই ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 7 =