সালারে পুলিশকে লক্ষ্য করে বোমা, জুয়ার ঠেকে হানায় আক্রান্ত এএসআই

মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত খাঁড়েরা গ্রামে আক্রান্ত পুলিশ। রবিবার রাতে জুয়ার আসরে পুলিশ অভিযান চালায়। সেই সময়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গুরুতর জখম হন সালার থানার এএসআই সাদেক আলি। তাঁকে গুরুতর জখম অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পরে ওই রাতেই গ্রামে পৌঁছন মুর্শিদাবাদ পুলিশ জেলার পদস্থ আধিকারিকেরা।

পুলিশ সূত্রের খবর, খাঁড়েরা গ্রামে একটি জুয়ার আসর চলার খবর পেয়ে রবিবার রাতে সেখানে অভিযান চালায় সালার থানার পুলিশ। অভিযোগ, পুলিশ সেখানে পৌঁছতেই দুষ্কৃতীরা পালানোর সময়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে জখম হন সাদেক আলি। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই খাঁড়েরা গ্রামে পৌঁছন জেলা পুলিশের আধিকারিকরা।

অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পুলিশ জানায়, বেশ কয়েক জনকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − one =