Category Archives: রাজ্য

সেন্সরশিপ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা ডেরেকের

নয়াদিল্লি : সংসদে প্রশ্ন খারিজ থেকে শুরু করে সমাজ মাধ্যমে পোস্ট ব্লক— সেন্সরশিপ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবার দুপুরে নিজের এক্স হ্যান্ডলে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। ডেরেকের অভিযোগ, সংসদের ভেতরে ও বাইরে সমানভাবে কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। মঙ্গলবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, […]

তারাপীঠে ১৫টি হোটেল বন্ধ করার নির্দেশ প্রশাসনের

বীরভূম : তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির পরেই কড়া পদক্ষেপ করল প্রশাসন। ফায়ার লাইসেন্স এবং খাদ্য ও নিরাপত্তা সংক্রান্ত বৈধ অনুমতি না থাকায় তারাপীঠ এলাকার ১৫টি হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানান রামপুরহাটের মহকুমাশাসক অশ্বিনী কুমার সিং রাঠোর। সোমবার তারাপীঠের একটি বেসরকারি হোটেলে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই […]

বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ দেওয়া হয়ে গিয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য

নয়াদিল্লি : রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ)-র ৬৫ শতাংশ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল পশ্চিমবঙ্গ সরকার। যদিও রাজ্যের সরকারি কর্মীদের একাংশের দাবি, অনেকেই এখনও ডিএ-র টাকা পাননি। বুধবার ফের মামলাটি শুনবে আদালত। সরকারি কর্মীদের একাংশের হয়ে এ দিন আদালতে সওয়াল করেন আইনজীবী করুণা নন্দী এবং ফিরদৌস শামিম। তাঁদের বক্তব্য, অনেক সরকারি […]

তারাপীঠে বিদেশিনী হোটেল সংলগ্ন পুকুরে তল্লাশি

বীরভূম : তারাপীঠের বিদেশিনী হোটেলের পিছনের পুকুরে ডুবুরি নামিয়ে মঙ্গলবার তল্লাশি শুরু করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। সোমবার ভোরে ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে হোটেলের কয়েকজন পিছনের পুকুরে ঝাঁপ দিয়েছিলেন— এই খবরের ভিত্তিতেই তল্লাশি অভিযান চালানো হয় মঙ্গলবার। এ দিন পুলিশ সূত্রে জানা গেছে, পুকুরে কোনও দেহ রয়েছে […]

বাস্তবে ভারতে কোনও বিরোধী দলই নেই : শমীক ভট্টাচার্য

কলকাতা : অনিয়মের অভিযোগের কারণে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনে (জেএসএসসি) নিয়োগ পরীক্ষা বাতিলের ঘোষণা করেছেন হেমন্ত সোরেন। এ প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, বাস্তবে ভারতে কোনও বিরোধী দল নেই। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বলেন, “প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিরোধী দল সংসদের […]

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাই কোর্ট

কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাই কোর্ট। বিধায়কদের সই জাল সংক্রান্ত মামলায় আগামী নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হয়েছে অভিষেককে। বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন, আগামী নভেম্বর পর্যন্ত অভিষেকের রক্ষাকবচ বহাল থাকবে। একই সঙ্গে তদন্ত চালিয়ে যেতে পারবে সিআইডি। তবে আদালতের অনুমতি ছাড়া এই সময়ের মধ্যে অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে […]

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা

কলকাতা : রবিবার রাতভর দফায় দফায় টানা ভারী বৃষ্টির জেরে কলকাতা সংলগ্ন উত্তর ও পূর্ব শহরতলির এক বিশাল অংশ জলমগ্ন হয়ে পড়েছে। সোমবার সল্টলেক সেক্টর ফাইভ, রাজারহাট-নিউ টাউন থেকে শুরু করে দমদমের বিস্তীর্ণ এলাকা এখন হাঁটু জলে হাবুডুবু খাচ্ছে। সপ্তাহের শুরুতেই জলযন্ত্রণা আর যানজটের জোড়া ফলায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসযাত্রীরা। উত্তর […]

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আটক হোটেল মালিকের ছেলে

বীরভূম : বীরভূমের তারাপীঠে সোমবার ভোররাতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত সাতজনের। এই ঘটনায় আহত হয়েছেন হোটেলের আরও বেশ কয়েকজন অতিথি। তাঁদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরেই তদন্তে নেমে পুলিশ হোটেল মালিকের ছেলে কল্যাণ পালকে আটক করেছে। সুরক্ষা সংক্রান্ত গাফিলতির কারণেই এই দুর্ঘটনা কি না, তা […]

আশিসের অস্বাভাবিক মৃত্যুকে দুর্ভাগ্যজনক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হাওড়া : বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার এবং প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুতে ব্যথিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নবান্ন সভাঘরে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “কিছুক্ষণ আগেই আমি তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি। তিনি একজন ভালো রাজনৈতিক নেতা ছিলেন। তাঁর নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর পা […]

ফের নিম্নচাপের ভ্রুকুটি! আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা

কলকাতা : রবিবাসরীয় সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগরের উপরে ফের নতুন করে তৈরি হতে চলেছে নিম্নচাপ। যার প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাংশে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। এ ছাড়াও, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর ২৪ পরগনা, […]