কলকাতা : কলকাতার সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের পক্ষ থেকে একটি বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে। হাসপাতাল চত্বরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে হাসপাতালে মোতায়েন পুলিশকর্মীদের জন্য বেশ কিছু বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। জারি করা নির্দেশিকা অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন রোগী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত […]
Category Archives: রাজ্য
কলকাতা : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে উত্তরবঙ্গের আট জেলার তৃণমূল কংগ্রেসের ১৪ জন বিধায়ককে বুধবার শিলিগুড়িতে আয়োজিত প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই পদক্ষেপকে রাজনৈতিক সৌজন্য এবং গণতান্ত্রিক ঐতিহ্যের এক তাৎপর্যপূর্ণ উদাহরণ হিসেবে দেখছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী কার্যালয়ের এক আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গের আটটি জেলায় তৃণমূল […]
মালদা : প্রায় ১৬ লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে মালদার রতুয়া এলাকায় একটি বেসরকারি স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ বন্টন দফতর। স্কুলটি জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসীর মেয়ে রেজিনা খাতুনের নামে রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।বিদ্যুৎ বন্টন কোম্পানি সূত্রে জানা […]
শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গেলেন শুভেন্দু অধিকারী। বাগডোগরায় নেমে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, এ বার ঋণ শোধের পালা। তিনি জানান, ২০০৯ সাল থেকে বিজেপির পাশে উত্তরবঙ্গ। সরকারে আসার পর বিজেপির দেওয়া সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা হবে। এবার থেকে প্রতিমাসে উত্তরবঙ্গে পৌঁছে যাবে রাজ্য মন্ত্রিসভা। এদিন উত্তরবঙ্গবাসীকে অভিনন্দন জানান […]
কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি হলেও অস্বস্তি চরমে! রোদের তেজ ও আর্দ্রতার অস্বস্তিতে দুর্বিষহ অবস্থা। আপাতত বৃষ্টি নিয়ে কোনও সুখবর নেই। আন্দামানে যে জলীয় বাষ্প বর্ষার সহায়ক হয়েছে, সেই জলীয় বাষ্পই এখন অস্বস্তি কয়েক গুণ বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গে। তাপমাত্রা এখনও তেমন বেশি নয়। বেশির ভাগ জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। তবে আর্দ্রতার […]
ফলতা : ফলতা পুনর্নির্বাচনে বড় চমক। মঙ্গলবার শেষ হচ্ছে ভোটপ্রচার। তার কয়েক ঘণ্টা আগে ভোটের ময়দান ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। সাংবাদিক বৈঠক করে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে ভোটের ময়দান ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। মঙ্গলবার ভোটপ্রচারের শেষ দিনে জাহাঙ্গীরের ঘোষণা, ‘‘আমি এই ভোটে লড়ছি […]
ফলতা : আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন। তার আগে মঙ্গলবার ফের ফলতায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলীয় প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে ফলতায় রোড শো করেন তিনি। তার আগে সেখানে এক শিবমন্দিরে গিয়ে পুজোও দেন মুখ্যমন্ত্রী। তার পর ফলতার বঙ্গনগর ২ পঞ্চায়েতের হাসিমনগর সংলগ্ন কালীতলা মাঠ থেকে রোড শো করেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দু’ধারে […]
কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের অধীন চাকরি এবং সরকারি পদে অন্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের শতকরা হার, রাজ্য তালিকাভুক্ত অন্য অনগ্রসর শ্রেণির তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণিবিভাগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “নতুন করে তদন্ত হবে। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী যে গোষ্ঠীগুলিকে সংযুক্ত করার কথা বলা হয়েছে, রাজ্য সরকার সে বিষয়ে সিদ্ধান্ত […]
কলকাতা : রাজ্যের সরকারী কর্মীদের জন্য বেতন কাঠামো সংশোধনের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সিদ্ধান্ত হয়। গত সোমবারই নয়া মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, রাজ্যের সরকারী কর্মীদের জন্য বেতন কাঠামো সংশোধনের বিষয়টি আলোচনা হবে মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে। ২০১৬ থেকে ২০১৯ […]
কলকাতা : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে নষ্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “আমরা বারবার বলে আসছি, বাংলার অবস্থা জম্মু ও কাশ্মীরের চেয়েও খারাপ। আমাদের ভুলে গেলে চলবে না, রাজ্যে সরকার ও সংস্কৃতি বদলে গেছে। আমরা কিছুই ভুলিনি। অনুপ্রবেশকারীদের বসতি […]










