‘অনিবার্য পরিস্থিতিতে’ রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন আপাতত স্থগিত

কলকাতা : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসএসআর) আপাতত স্থগিত করা হল। ২৩ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল এসএসআরের।

শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর ঘোষণা করে জানিয়েছে, ‘অনিবার্য পরিস্থিতিতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোন পরিস্থিতি, তা উল্লেখ করা হয়নি।

পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের ১৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ সংশোধন। নতুন ভোটারের নাম তোলা, সংশোধন, মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়া যাবে এই প্রক্রিয়ার মাধ্যমে। নির্বাচন কমিশন জানায়, কোনও ভোটকেন্দ্রে মোট ভোটারের দুই শতাংশ বা তার বেশি নাম বাদ দেওয়ার প্রস্তাব এলে সিইও দফতর থেকে তা খতিয়ে দেখা হবে। নির্বাচনী আধিকারিককে নিজে তা যাচাই করতে হবে।

এ ছাড়া, একই ব্যক্তি পাঁচটির বেশি ক্ষেত্রে আপত্তি জানালেও তা আলাদা করে খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *