কলকাতা : মেরামতির জন্য আগামী রবিবার ১৬ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)।
কলকাতা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ নভেম্বর অর্থাৎ রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতু এবং এর ব়্যাম্প দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে।
জনস্বার্থ ও যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির উদ্যোগে বিদ্যাসাগর সেতুর সারাই ও পুনর্বাসনের কাজ চলবে। মূলত সেতুর স্টে এবং হোল্ডিং ডাউন কেবল ও বিয়ারিং বদলানোর কাজের জন্যই এই দীর্ঘ সময় সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।

