নদিয়া : নদিয়ায় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন কংগ্রেস নেতা ও তাঁর ছেলে। নিহত কংগ্রেস নেতার নাম আনিসুর রহমান, মৃত্যু হয়েছে তাঁর ২৪ বছর বয়সি পুত্র আবু সুফিয়ানের। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়াডহরি রেল গেটের কাছে। গাড়ি আটকে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা, তাতেই মৃত্যু হয়েছে বাবা ও ছেলের। পুলিশ […]
Category Archives: রাজ্য
গোসাবা : সব প্রস্তুতি সম্পূর্ণ হলেও শেষ মুহূর্তে বাতিল হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সুন্দরবন সফর। শনিবার স্বাধীনতা দিবসে গোসাবায় জাতীয় পতাকা উত্তোলনের কথা ছিল মুখ্যমন্ত্রীর। তাঁর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি হেলিকপ্টার অবতরণের মহড়াও সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত খারাপ আবহাওয়ার কারণে সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর আসার খবর পেয়ে গোসাবা-সহ […]
কোচবিহার : কোচবিহারের সাহেবগঞ্জ ও তুফানগঞ্জ থেকে পাক গুপ্তচর সন্দেহে দু’জনকে গ্রেফতার করল এসটিএফ। তারা আইএসআই এজেন্ট হিসাবে কাজ করত বলে অভিযোগ। ধৃতদের মধ্যে রশিদ উল হক এবং নুর নাসিরুদ্দিন আলিকে শুক্রবার কোচবিহারের সাহেবগঞ্জ ও তুফানগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া থেকে সফিকুল ইসলাম নামে আরও এক জনকে গ্রেফতার করা […]
কলকাতা : বঙ্গোপসাগরে তৈরি সুস্পষ্ট নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সিস্টেমটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে এগোবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় লাল সতর্কতা জারি […]
সিউড়ি : বীরভূমের বিতর্কিত পাথর মাফিয়া টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিনের বিরুদ্ধে ইতিমধ্যেই জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। তার বিরুদ্ধে সিআইডির আর্জিতে ইন্টারপোল ‘রেড কর্নার’ নোটিশও জারি করেছে। এ বার টুলুকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির করার লক্ষ্যে আরও কড়া পদক্ষেপ করল প্রশাসন। বৃহস্পতিবার সকালে বীরভূমের সিউড়ির সুভাষপল্লী এলাকায় টুলুর বাসভবনের বাইরে সিউড়ি আদালতের হাজিরার নোটিশ সাটিয়ে দেওয়া […]
নয়াদিল্লি : সংসদে হট্টগোলের জন্য কংগ্রেস-সহ বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, কংগ্রেস ও দুর্নীতি সমর্থক শব্দ। তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করেছেন তিনি। বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, তাঁরা (বিরোধী দলগুলি) কেবল বিরোধিতার খাতিরেই বিরোধিতা করছে। এটি জনগণের সঙ্গে এক ধরণের বিশ্বাসঘাতকতা। জনগণ যাদের নির্বাচিত করে আলোচনার জন্য […]
কলকাতা : বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আর তার প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টি হচ্ছে, উপকূল সংলগ্ন জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হচ্ছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় হতে পারে অতিভারী বৃষ্টি। কলকাতায়ও ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের আপাতত সাগরে যাওয়ার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। উত্তরবঙ্গের দক্ষিণের দিকের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার রাত […]
কলকাতা : পশ্চিমবঙ্গে সংগঠিত অপরাধ সংক্রান্ত একাধিক মামলার তথ্য পুলিশের থেকে সংগ্রহ করতে শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে যে সমস্ত মামলায় আর্থিক তছরুপের তদন্ত সম্ভব, মূলত সেগুলির ওপরই নজর দিচ্ছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। সূত্র অনুযায়ী, রাজ্যে পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদে বিভিন্ন থানায় সংগঠিত অপরাধের একাধিক মামলা রুজু […]
কলকাতা : বর্ষার বৃষ্টির বিরাম নেই। তার উপর নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরের উপর। ফলে বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কম থাকবে। তবে মঙ্গলবার থেকে ফের […]
শিলিগুড়ি : শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ) ফের একবার দুর্নীতির অভিযোগে শিরোনামে উঠে এলো। প্রায় ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির তদন্তে এবার বিগত ১৫ বছরের আয়-ব্যয়ের অডিট করানো হবে। এর পাশাপাশি জড়িত আধিকারিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। এসজেডিএ-র গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের পর রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এই তথ্য […]








