চারটি জেলায় মেডিক্যাল কলেজ হবে; অর্থ বরাদ্দ হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুর : দুর্গাপুরের প্রশাসনিক সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘চারটি জেলায় মেডিক্যাল কলেজ হবে।

মেডিক্যাল কলেজ তৈরির জন্য ইতিমধ্যেই কলেজ তৈরির অর্থ বরাদ্দ করেছে। পশ্চিমাঞ্চলের মানুষের জন্য চিকিৎসা করানোর সুযোগ তৈরি হবে। আগে এ রাজ্যের মানুষকে আগে চিকিৎসার জন্য রাঁচি, ধানবাদ যেতে হতো। এখন আর তা প্রয়োজন হবে না। এটাই আসল পরিবর্তন।’

শুক্রবার দুর্গাপুরে একটি ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে বেসরকারি মিশন হাসপাতাল কর্তৃপক্ষ বিমাননগরীতে ৫০০ শয্যার এই ক্যান্সার হাসপাতাল তৈরি করছে। হাসপাতালের পাশাপাশি অন্ডাল বিমাননগরীতে শিল্পায়নের বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *