পাঠানকোট সীমান্তে অনুপ্রবেশ রুখে দিল বিএসএফ, গুলিতে নিহত পাক অনুপ্রবেশকারী

পাঠানকোট (পঞ্জাব) : পঞ্জাবের পাঠানকোট জেলায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার ভোররাতে বিএসএফ জওয়ানদের গুলিতে এক পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত হয়েছে।

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পাঠানকোটের পাহাড়পুর (বা পাহাড়িপুর) বর্ডার আউটপোস্ট সংলগ্ন এলাকায়। অনুপ্রবেশকারী আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের প্রায় ১২০ মিটার ভেতরে ঢুকে পড়েছিল।

এ বিষয়ে ডিএসপি রাজেন্দ্র মানহাস জানান, “২৭ নভেম্বর ভোর ২টো নাগাদ পাকিস্তানের দিক থেকে এক অনুপ্রবেশকারী পাহাড়পুর বিএসএফ পোস্টের দিকে এগিয়ে আসছিল। কর্তব্যরত প্রহরী তাকে চ্যালেঞ্জ জানান এবং থামতে বলেন, কিন্তু সে নির্দেশ অমান্য করে এগোতে থাকে। বাধ্য হয়ে বিএসএফ জওয়ানরা গুলি চালান এবং ওই অনুপ্রবেশকারীকে নিকেশ করা হয়।”

বিএসএফ জওয়ানদের এই তৎপরতায় সীমান্ত পারাপারের ছক ভেস্তে গিয়েছে। ডিএসপি আরও জানিয়েছেন, ঘটনার পর এলাকায় তল্লাশি চালানো হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *