Category Archives: জেলা

ঘাটালে বন্যার জলে তলিয়ে তিন বছরের শিশুর মৃত্যু, বীরসিংহের সভা থেকে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সুমন মণ্ডল, ঘাটাল : বন্যার জলে তলিয়ে মৃত্যু হল তিন বছরের এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঘাটাল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামচন্দ্রপুরের বাসিন্দা রামকৃষ্ণ চৌধুরীর দুই শিশু সন্তান বন্যার জলে ঘেরা এলাকায় খেলছিল। সেই সময় অসাবধানতাবশত দু’জনেই জলে পড়ে যায়। দ্রুত একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অপর শিশুটিকে খুঁজে পাওয়া […]

বিদ্যাসাগরের জন্মদিনে বীরসিংহে একাধিক উন্নয়ন প্রকল্পের ঘোষণা, ঘাটাল মাস্টার প্ল্যানে ১২০০ কোটি টাকা

সুমন মণ্ডল, ঘাটাল : বাংলা পঞ্জিকা অনুযায়ী ১২ আশ্বিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বীরসিংহে বিশেষ অনুষ্ঠানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাডে অবতরণের পর গাড়িতে করে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে পৌঁছন তিনি। সেখানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মা ভগবতী দেবীর মূর্তি উন্মোচন করেন।এরপর বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত […]

চন্দ্রকোনায় রাজা রামমোহন রায়ের তিরোধান দিবস পালন, উন্নয়ন পর্ষদ গঠনের দাবি

সুমন মণ্ডল, পশ্চিম মেদিনীপুর : চন্দ্রকোনায় স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে পালিত হল ভারতের নবজাগরণের অন্যতম পথিকৃৎ সমাজসংস্কারক রাজা রামমোহন রায়ের তিরোধান দিবস। এদিন রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দোলুই, স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি সমীর কুমার ঘোষ, সঞ্জিত […]

প্লাবিত মানিককুণ্ড থেকে প্রসূতিকে উদ্ধার, নিজেই স্পিডবোট চালালেন চন্দ্রকোনা থানার ওসি

সুমন মন্ডল,চন্দ্রকোনা : চন্দ্রকোনার মানিককুণ্ডু এলাকা বন্যার জলে প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে জলমগ্ন এলাকা থেকে এক প্রসূতি মহিলাকে স্পিডবোটে করে উদ্ধার করল চন্দ্রকোনা থানার পুলিশ।উদ্ধার অভিযানে দেখা গেল ব্যতিক্রমী ছবি। চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC) প্রত্যয় দাস নিজেই স্পিডবোট চালিয়ে প্লাবিত এলাকা থেকে প্রসূতি মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে […]

জন্মভিটে বীরসিংহে বিদ্যাসাগরের জন্মজয়ন্তী, স্মৃতি মন্দিরে শ্রদ্ধা নিবেদন বিধায়ক শীতল কপাটের

সুমন মণ্ডল,ঘাটাল : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহে পালিত হল তাঁর জন্মজয়ন্তী। জন্মজয়ন্তী উপলক্ষে বীরসিংহের স্মৃতি মন্দিরে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। এদিন বিদ্যাসাগরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর শিক্ষা, সমাজসংস্কার ও মানবকল্যাণের আদর্শকে স্মরণ করেন বিধায়ক।

চন্দ্রকোনায় মহাসমারোহে বিদ্যাসাগরের ২০৭তম জন্মজয়ন্তী পালন, সংবর্ধিত কৃতী পড়ুয়ারা

সুমন মন্ডল, চন্দ্রকোনা : চন্দ্রকোনায় মহাসমারোহে পালিত হল সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মজয়ন্তী। শনিবার চন্দ্রকোনার স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দোলুই, চন্দ্রকোনা থানার পুলিশ আধিকারিক প্রত্যয় দাস, স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি তথা আইনজীবী […]

বেআইনি নির্মাণে চলল শিলিগুড়ি পুরনিগমের বুলডোজার

শিলিগুড়ি : শিলিগুড়ির সন্তোষীনগর এলাকায় বেআইনিভাবে তৈরি হওয়া একটি তিন তলা বাড়ি শনিবার বুলডোজার চালিয়ে সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দিল শিলিগুড়ি পুরনিগম। আদালতের নির্দেশের পরেই এই পদক্ষেপ গ্রহণ করেছে পুর প্রশাসন। পুরনিগম সূত্রে জানা গেছে, শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষীনগর ১ নম্বর গলিতে অনুমোদিত নকশা (প্ল্যান) ছাড়াই তিন তলা ভবনটি তৈরি করা হয়েছিল। এই নির্মাণের বিরুদ্ধে […]

শিলাবতীর জল বাড়তেই ফের বন্যার আশঙ্কা ঘাটালে ডুবল বাঁশের সাঁকো, ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার চন্দ্রকোনায়

সুমন মন্ডল, পশ্চিম মেদিনীপুর : কয়েকদিনের টানা বৃষ্টিতে ফের বাড়তে শুরু করেছে শিলাবতী নদীর জলস্তর। জল বাড়ার জেরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঘোষকিরা এলাকায় ডুবে গিয়েছে বাঁশের সাঁকো। ফলে নদী পারাপারে ভরসা এখন নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।কয়েকদিন আগে ঘাটাল পৌর এলাকা-সহ পঞ্চায়েতের বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হয়েছিল। […]

অগ্নিমূল্য ছাতু, তবুও বাজারে উপচে পড়া ভিড়! বছরের কয়েকটা দিনই মেলে প্রাকৃতিক ছাতু

– সুমন মণ্ডল পশ্চিম মেদিনীপুর : বছরের নির্দিষ্ট কয়েকটা দিনই জঙ্গলে মেলে প্রাকৃতিক ছাতু। স্বাদে মাংসকেও টেক্কা দিতে পারে এমনই দাবি ছাতুপ্রেমীদের। তাই দাম অগ্নিমূল্য হলেও ছাতুর বাজারে ক্রেতাদের ভিড় কমার নাম নেই।বৃহস্পতিবার চন্দ্রকোনার গাছশীতলা ছাতুর বাজারে দেখা গেল উপচে পড়া ভিড়। চাহিদা বেশি, অথচ প্রাকৃতিক এই ছাতু মেলে সীমিত সময়ের জন্য। ফলে স্বাভাবিকভাবেই দামও […]

চন্দ্রকোনা পুলিশের বড় সাফল্য! ১৪টি গরু-সহ আইচার গাড়ি আটক, গ্রেফতার চালক ও খালাসি

– সুমন মণ্ড়ল, চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার পুলিশের অভিযানে ১৪টি গরু-সহ একটি আইচার গাড়ি আটক। গোপন সূত্রে খবর পেয়ে রাতের অন্ধকারে শ্রীনগর–পলাশচাবড়ি রাজ্য সড়কের সিমলা সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের তৎপরতায় গাড়িটি আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি থামানোর চেষ্টা করা হলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর পুলিশ ধাওয়া করে গাড়িটি […]