চন্দ্রকোনায় মহাসমারোহে বিদ্যাসাগরের ২০৭তম জন্মজয়ন্তী পালন, সংবর্ধিত কৃতী পড়ুয়ারা

সুমন মন্ডল, চন্দ্রকোনা : চন্দ্রকোনায় মহাসমারোহে পালিত হল সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মজয়ন্তী। শনিবার চন্দ্রকোনার স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দোলুই, চন্দ্রকোনা থানার পুলিশ আধিকারিক প্রত্যয় দাস, স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি তথা আইনজীবী সমীর কুমার ঘোষ-সহ এলাকার বিশিষ্টজনেরা।

এদিন চন্দ্রকোনার জিরাট হাই স্কুল, কল্যাণশ্রী জ্ঞানদা দেবী বালিকা উচ্চ বিদ্যালয়, চন্দ্রকোনা ইসলামিয়া হাই মাদ্রাসা, ঠাকুরবাড়ি অতসী স্মৃতি হাই স্কুল এবং মোল্লেশ্বরপুর সারদা বিদ্যাপীঠ হাই স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের মঞ্চে সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে আইনি সচেতনতার বার্তাও দেওয়া হয়। বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং এর বিরুদ্ধে প্রচলিত আইন সম্পর্কে উপস্থিতদের সচেতন করেন স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি তথা আইনজীবী সমীর কুমার ঘোষ।

বিদ্যাসাগরের শিক্ষা, সমাজসংস্কার এবং নারীশিক্ষা প্রসারের আদর্শকে সামনে রেখে আগামী দিনেও বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয় অনুষ্ঠানের মঞ্চ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + one =