চন্দ্রকোনা পুলিশের বড় সাফল্য! ১৪টি গরু-সহ আইচার গাড়ি আটক, গ্রেফতার চালক ও খালাসি

– সুমন মণ্ড়ল, চন্দ্রকোনা

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার পুলিশের অভিযানে ১৪টি গরু-সহ একটি আইচার গাড়ি আটক। গোপন সূত্রে খবর পেয়ে রাতের অন্ধকারে শ্রীনগর–পলাশচাবড়ি রাজ্য সড়কের সিমলা সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।

পুলিশের তৎপরতায় গাড়িটি আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি থামানোর চেষ্টা করা হলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ১৪টি গরু উদ্ধার করা হয়।এই ঘটনায় গাড়ির চালক মিল্টন মণ্ডল এবং খালাসি সাহাবুদ্দিন মণ্ডলকে গ্রেফতার করেছে চন্দ্রকোনা থানার পুলিশ।

উদ্ধার হওয়া গরুগুলি বর্তমানে চন্দ্রকোনা থানায় রাখা হয়েছে।ধৃত ২জনকে আজ ঘাটাল আদালতে তোলা হবে। গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + eleven =