গাড়ি উলটে মৃত্যু পুরুলিয়ার তৃণমূল নেতার, শোকজ্ঞাপন সাংসদের

পুরুলিয়া : মহাষ্টমীর রাতে সপরিবারে ঠাকুর দেখে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু ফেরা আর হলো না! রাস্তা থেকে ধানজমিতে গাড়ি উলটে ঘটে দুর্ঘটনা, মৃত্যু হয় পুরুলিয়ার তৃণমূল নেতা বিশ্বরূপ মাঝির।

তিনি আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। সোমবার রাতে আড়শার হেঁসলা মোড়ের কাছে এই দুর্ঘটনায় বিশ্বরূপবাবুর স্ত্রী ও দুই সন্তান হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, দুই সন্তানের চোট বেশ গুরুতর। এই দুর্ঘটনায় উৎসবের মাঝে শোকের আবহ জেলার রাজনৈতিক মহলে।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে শোকজ্ঞাপন করেছেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *