Category Archives: জেলা

পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক রদবদল, বদলি হলেন নন্দীগ্রামের দুই বিডিও

কলকাতা : পূর্ব মেদিনীপুর জেলায় প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটানো হয়েছে। নন্দীগ্রাম-১ এবং নন্দীগ্রাম-২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকদের (বিডিও) বদলি করে তাঁদের যথাক্রমে হলদিয়া ও কাঁথি পুরসভার এক্সিকিউটিভ অফিসারের (কার্যনির্বাহী আধিকারিক) দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সচিবালয় নবান্নের পক্ষ থেকে শুক্রবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের জারি করা নির্দেশিকায় […]

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা; আবাস প্রকল্পের উপভোক্তারা পাবেন সস্তায় বালি ও অতিরিক্ত সাহায্য

কলকাতা : পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’-র আওতায় ৭ লক্ষ ১৭৫ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৬০-৬০ হাজার টাকা পাঠিয়েছেন। দুটি কিস্তি মিলিয়ে উপভোক্তারা মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পাচ্ছেন। বর্তমান সময়ে নির্মাণ সামগ্রীর আকাশছোঁয়া দামের কারণে এই টাকায় বাড়ি তৈরি করা যে খুবই কঠিন, তা মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন। […]

কুলতিতে অ্যান্টি-করাপশন ব্যুরোর অভিযান, গাড়ি পাস করানোর নামে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার এক

আসানসোল : রামপুর এমভিআই চেকপোস্টকে কেন্দ্র করে দুর্নীতির তদন্তে বড়সড় পদক্ষেপ করল রাজ্যের অ্যান্টি-করাপশন ব্যুরো (এসিবি)। গাড়ি পাস করিয়ে দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগে পাঁচু মণ্ডল নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তের কুলটি থানা এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কে এই অভিযান চালানো হয়। পাঁচু মণ্ডল রামপুর এমভিআই চেকপোস্টের অন্যতম প্রধান […]

বরানগরে তরুণী খুনে গ্রেফতার প্রেমিক

কলকাতা : মঙ্গলবার রাতে বরানগরের শীতলামাতা লেনে দিদির ফাঁকা ফ্ল্যাটে উদ্ধার হয় ২৭ বছরের তরুণীর দেহ। বৃহস্পতিবার গভীর রাতে ভিন রাজ্য থেকে গ্রেফতার হয় অভিযুক্ত। বরানগর থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ডানলপ মোড় লাগোয়া একটি আবাসনে ওই তরুণীর বাড়ি। তাঁর বাবা বর্ষীয়ান বিজেপি নেতা। তদন্তে উঠে এসেছে, খুনের আগে তরুণীর […]

কালীপুজো উপলক্ষে চন্দ্রকোনা থানার মানবিক উদ্যোগ, নরনারায়ণ সেবায় সামিল পুলিশকর্মীরা

সুমন মণ্ডল,চন্দ্রকোনা : কালীপুজো উপলক্ষে মানবসেবার উদ্যোগ নিল চন্দ্রকোনা থানা। থানার উদ্যোগে আয়োজিত নরনারায়ণ সেবায় সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হল প্রসাদ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য, চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই, চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রত্যয় দাস-সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা। কালীপুজোর আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি এই […]

দ্বিতীয় দিনেও জারি জাহাঙ্গীরের বেআইনি বাড়ি ভাঙার কাজ

ফলতা (দক্ষিণ ২৪ পরগনা) : দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানের বেআইনি বাড়ি নির্মাণ ভাঙার কাজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও পুরোদমে চলছে। আদালতের নির্দেশ এবং প্রশাসনিক পদক্ষেপের অংশ হিসেবে এদিন সকাল ৯টা নাগাদ শ্রমিকদের একটি বিশেষ দল হাতুড়ি, ড্রিল মেশিন ও ভাইব্রেটর নিয়ে ওই বহুতলটির কাঠামো ভাঙার কাজে হাত লাগায়। গোটা প্রক্রিয়াটি নির্বিঘ্ন […]

উত্তরবঙ্গে ভূমিকম্প, কম্পন অনুভূত দার্জিলিং ও শিলিগুড়িতেও

দার্জিলিং : মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার ভোর প্রায় ৪টে ৩০ মিনিট নাগাদ দার্জিলিং পাহাড়-সহ সমতলের শিলিগুড়ি এবং সংলগ্ন অঞ্চলগুলিতে এই কম্পন অনুভূত হয়। গভীর ঘুমে আচ্ছন্ন মানুষজন প্রাণভয়ে তড়িঘড়ি ঘর ছেড়ে খোলা জায়গায় ও রাস্তায় বেরিয়ে আসেন। তবে স্বস্তির বিষয়, দার্জিলিং জেলা বা উত্তরবঙ্গের কোথাও থেকে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি কিংবা […]

রেললাইনে ফাটল! বড় দুর্ঘটনা থেকে রক্ষা শিয়ালদহ-হাসনাবাদ লোকালের

বসিরহাট : স্থানীয় এক বাসিন্দার উপস্থিত বুদ্ধি ও তৎপরতায় ভয়াবহ রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদহ-হাসনাবাদ শাখার একটি যাত্রীবাহী ট্রেন। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ উত্তর ২৪ পরগনার ভ্যাবলা স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনে গভীর ফাটল দেখা দেওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। বিপদ আঁচ করে দ্রুত রেলকর্মীদের সতর্ক করায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার জেরে ওই […]

জাঁকজমকহীনভাবে মাটিতে বসেই বোনের হাত থেকে ভাইফোঁটা নিলেন বিধায়ক সুকান্ত দোলুই

সুমন মণ্ডল,চন্দ্রকোনা : ক্ষমতার অলিন্দে পা রাখলেও বদলায়নি মাটির টান! কোনও জাঁকজমক বা আড়ম্বর নয়, ঘরের মেঝেতে মাদুর পেতে বসেই বোনের হাত থেকে ভাইফোঁটা নিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই। সাধারণ পোশাকে, একেবারে ঘরোয়া পরিবেশে ধান-দূর্বা, চন্দন ও চন্দনের ফোঁটায় ঈশ্বরের কাছে ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা বোনের। এরপর বোনের হাতে তৈরি মিষ্টি খেয়ে মিষ্টিমুখ […]

দুর্বার পল্লীতে আবেগঘন ভাইফোঁটা পুরানো স্মৃতি ফিরে পেয়ে চোখে জল মহিলাদের

সুমন মণ্ডল,ঘাটাল : ঘাটালের বিবেকানন্দ মোড় সংলগ্ন দুর্বার পল্লীতে ভাইফোঁটার দিনে দুর্বার পল্লীতে পৌঁছে দুর্বার মহিলাদের হাত থেকে ফোঁটা নিলেন ঘাটালের মহকুমা শাসক সহ ঘাটালের বিধায়ক ও ঘাটাল থানার ওসি। সকলেই বলছেন ছোটবেলাতে তারা হারিয়েছে পরিবার, তাই ভুলতে বসেছিল ভাইফোঁটা, আর সেই পুরনো স্মৃতি আবার ফিরে পেয়ে চোখের কোনে ওদের জল।বুধবার সকাল থেকে বাড়ি ঘর […]