Category Archives: জেলা

ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় লাল সতর্কতা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টি

নয়াদিল্লি ও কলকাতা : বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই এটি উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে আগামী ২১ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী দু’দিন উপকূলবর্তী […]

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মহকুমা শাসকের দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক, দ্রুত কাজ শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রীর

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর : ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দ্রুত শুরু ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রীর নির্দেশেই মাস্টার প্ল্যানের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে এই বৈঠক। ঘাটালের মহকুমা শাসক অনন্য জানা, ঘাটালের বিধায়ক শীতল কপাট, মহকুমা পুলিশ আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য-সহ বিভিন্ন দফতরের […]

ধান ওঠার মুখেই ঘূর্ণিঝড় ‘আকভান’-এর দাপটের আশঙ্কা, ফসল বাঁচাতে মরিয়া কৃষকরা

সুমন মণ্ডল, চন্দ্রকোনা : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সম্ভাব্য প্রভাব ঘিরে চরম উদ্বেগে কৃষকরা। মাঠজুড়ে পাকা ধান। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই ঘরে উঠত সারা বছরের পরিশ্রমের ফসল। কিন্তু দুর্যোগের আশঙ্কায় এখন সেই ধান দ্রুত ঘরে তোলার মরিয়া চেষ্টা চালাচ্ছেন কৃষকরা। কৃষকদের আশঙ্কা, ঝড়-বৃষ্টির প্রভাবে মাঠের পাকা ধান মাটিতে শুয়ে পড়তে পারে। এমনকী বৃষ্টির […]

রক্ত অদলবদল কাণ্ডে মৃত্যু চিকিৎসাধীন রোগী বীরেন্দ্রনাথের

জলপাইগুড়ি : রক্ত অদলবদল হয়েছিল বলে অভিযোগ। তারপর থেকে ধীরে-ধীরে অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষমেশ মৃত্যু হল জলপাইগুড়ির বাসিন্দা বীরেন্দ্রনাথ শর্মার। বুধবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শরীরের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। মৃত্যু হয় বীরেন্দ্রনাথের। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ সূত্রের খবর, অপর চিকিৎসাধীন রোগী বলিন রায়ের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। […]

চন্দ্রকোনায় জগদ্ধাত্রী পুজো ও টাউন উৎসবের উদ্বোধন, উপস্থিত সেচমন্ত্রী অরূপ দাস

সুমন মণ্ডল,চন্দ্রকোনা : সনাতন সংস্কৃতি ও সেবা সংঘের উদ্যোগে ও ব্যবস্থাপনায় চন্দ্রকোনা টাউন ক্লাবের মাঠে শুরু হল শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজো ও টাউন উৎসব ২০২৬। আজ আনুষ্ঠানিকভাবে পুজো ও উৎসবের উদ্বোধন করেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ দাস। সকালেই ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় ধর্মীয় আচার-অনুষ্ঠান। এরপর আয়োজিত হয় ১০ হাজার কণ্ঠে গীতা পাঠ। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র […]

বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে ক্ষীরপাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, পা মেলালেন বিধায়ক সুকান্ত দোলুই

সুমন মণ্ডল, ক্ষীরপাই : বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই শহরে আয়োজিত হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। আদিবাসী সমাজের গৌরব, স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই শোভাযাত্রায় অংশ নেন বহু কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ। শোভাযাত্রায় পা মেলান চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই এবং ৫ নম্বর মণ্ডলের সভাপতি সবুজ মজুমদার। তাঁদের উপস্থিতিতে শোভাযাত্রায় […]

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান! ঘাটালে ঢেঁকিরঘাট ও রাধাকান্তপুরের মাঝে নদীর ওপর নির্মিত হলো বাঁশের সাঁকো

সুমন মণ্ডল,ঘাটাল : পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর পান্না এলাকায় রাধাকান্তপুর ও ঢেঁকিরঘাটের মধ্যবর্তী নদীর ওপর নির্মিত হলো বাঁশের সাঁকো। দীর্ঘদিন ধরে বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে সমস্যায় পড়তে হতো এলাকার বাসিন্দাদের। অবশেষে ঘাটালের বিধায়ক শীতল কপাট ও গ্রামবাসীদের সহযোগিতায় তৈরি হলো এই বাঁশের সাঁকো। নবনির্মিত সাঁকোটির শুভ উদ্বোধন করেন ঘাটালের […]

মহিষাদলে হেফাজত থেকে পলাতক অভিযুক্ত, তল্লাশি জারি পুলিশের

পূর্ব মেদিনীপুর : মহিষাদলে পুলিশের নজর এড়িয়ে পালালো অভিযুক্ত। রবিবার সকালে তাকে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়েই আচমকা চম্পট দেয় অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা গেছে, রবিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাতক ওই যুবকের নাম […]

গুরু নানক জয়ন্তীর প্রাক্কালে হাওড়ার গুরুদ্বারে মুখ্যমন্ত্রী, সংখ্যালঘু ইস্যুতে তৃণমূলকে নিশানা

হাওড়া : গুরু নানক জয়ন্তী উদযাপনের প্রাক্কালে রবিবার হাওড়ার একটি গুরুদ্বারে গিয়ে প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে শিখ সম্প্রদায়ের রীতিনীতি মেনে শ্রদ্ধা নিবেদনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সংখ্যালঘু বলতে কেবল একটি সম্প্রদায়কে বোঝায় না; শিখ, বৌদ্ধ এবং জৈনরাও সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। গুরুদ্বার পরিদর্শন […]

শতাধিক শিশুর অংশগ্রহণে উদয়গঞ্জে পালিত হলো শিশু দিবস, অঙ্কন প্রতিযোগিতায় উৎসাহিত খুদে পড়ুয়ারা

সুমন মণ্ডল,ঘাটাল : শিশু দিবস উপলক্ষে ঘাটালের উদয়গঞ্জ শান্তিনাথ শিব মন্দির ও আটচালায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক অজয় কুমার পালের উদ্যোগে শতাধিক শিশুর উপস্থিতিতে আয়োজিত হয় অঙ্কন প্রতিযোগিতা। শিশুদের উৎসাহিত করা এবং তাদের সৃজনশীল প্রতিভাকে তুলে ধরতেই এই উদ্যোগ। খুদে পড়ুয়াদের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত হন ঘাটালের বিধায়ক শীতল কপাট। শিশুদের সঙ্গে […]