বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে ক্ষীরপাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, পা মেলালেন বিধায়ক সুকান্ত দোলুই

সুমন মণ্ডল, ক্ষীরপাই : বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই শহরে আয়োজিত হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। আদিবাসী সমাজের গৌরব, স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই শোভাযাত্রায় অংশ নেন বহু কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ।

শোভাযাত্রায় পা মেলান চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই এবং ৫ নম্বর মণ্ডলের সভাপতি সবুজ মজুমদার। তাঁদের উপস্থিতিতে শোভাযাত্রায় বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায়।

বিরসা মুন্ডার জীবনসংগ্রাম, আত্মত্যাগ ও আদর্শকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে। তাঁর দেখানো পথ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *