দীর্ঘদিনের দুর্ভোগের অবসান! ঘাটালে ঢেঁকিরঘাট ও রাধাকান্তপুরের মাঝে নদীর ওপর নির্মিত হলো বাঁশের সাঁকো

সুমন মণ্ডল,ঘাটাল : পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর পান্না এলাকায় রাধাকান্তপুর ও ঢেঁকিরঘাটের মধ্যবর্তী নদীর ওপর নির্মিত হলো বাঁশের সাঁকো।

দীর্ঘদিন ধরে বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে সমস্যায় পড়তে হতো এলাকার বাসিন্দাদের। অবশেষে ঘাটালের বিধায়ক শীতল কপাট ও গ্রামবাসীদের সহযোগিতায় তৈরি হলো এই বাঁশের সাঁকো।

নবনির্মিত সাঁকোটির শুভ উদ্বোধন করেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। এই সাঁকো চালু হওয়ায় দুই এলাকার মানুষের যাতায়াতের সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *