হাওড়া স্টেশনের পুরনো ক্যাব রোডে তিন দিন যান চলাচলে নিয়ন্ত্রণ

কলকাতা : যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দেওয়া ও স্টেশনে যাত্রীদের জন্য নির্দিষ্ট হোল্ডিং এরিয়া সুষ্ঠু ভাবে পরিচালনার লক্ষ্যে হাওড়া স্টেশনের পুরনো ক্যাব রোডে যান চলাচলে নিয়ন্ত্রণ জারি করতে চলেছে পূর্ব রেল। আগামী ১২ তারিখ মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

রেল সূত্রে জানানো হয়েছে, ওই তিনদিন প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ১২টা পর্যন্ত হাওড়া স্টেশনের পুরনো ক্যাব রোড দিয়ে সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।

প্রসঙ্গত, উৎসবের মরসুমে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ এবং স্টেশন চত্বরে মূলত যানজট এড়াতে এই সিদ্ধান্ত। যাত্রীদের নিরাপত্তা ও স্টেশনে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ করা হয়েছে। সংশ্লিষ্ট দিনগুলিতেই যাত্রী ও সাধারণ মানুষকে বিষয়টি মাথায় রেখে যাতায়াতের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − seventeen =