কলকাতা : হাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, নদিয়া, হুগলি, দুই ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর।
প্রত্যেকটিতেই সতর্কতা জারি হয়েছে। বুধবার ভাইফোঁটার দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, বৃষ্টির সম্ভাবনা কমবে। সকালের দিকে কলকাতা সহ বেশ কিছু জেলায় কুয়াশা থাকবে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হবে বুধবার। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের জেলাতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ -সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সমতলের জেলাগুলিতে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তারপরে তাপমাত্রা কমতে পারে।

