আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন, পরেশের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ

নিউ টাউন : ক্যানিং পশ্চিমের তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ রাম দাসের গ্রেফতারি প্রসঙ্গে তৃণমূলের অতীত শাসনকালকে তীব্র আক্রমণ শানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে নিউ টাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, অতীতে বহু বিধায়ক, সাংসদ ও মন্ত্রী গ্রেফতার হয়েছেন এবং তাঁরা প্রত্যেকেই অপরাধ জগতের সঙ্গে যুক্ত। তৃণমূলের আমলে ক্ষমতার ছায়ায় থাকায় তাঁদের বিরুদ্ধে জমা পড়া ভূরি ভূরি অভিযোগ সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তোলেন তিনি।

বিধায়ক পরেশ রাম দাসের গ্রেফতারির বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় বলেন, “অতীতেও একাধিক বিধায়ক, সাংসদ এবং এমনকি মন্ত্রীরাও গ্রেফতার হয়েছেন। বহু নেতা বর্তমানে জেলেও বন্দি রয়েছেন, এবং এরা সবাই কোনও না কোনও অপরাধের সঙ্গে যুক্ত। এদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ জমা পড়েছিল। কিন্তু যেহেতু তারা নিজেরা সরকারে ক্ষমতায় ছিল, তাই তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই ধরনের গুরুতর অপরাধের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং সেই অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থাও নেওয়া প্রয়োজন।”

উল্লেখ্য, সোমবার কলকাতা বিমানবন্দর থেকে মুম্বই পালিয়ে যাওয়ার সময় বারুইপুর জেলা পুলিশ গ্রেফতার করে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক জামিন অযোগ্য ধারায় ধর্ষণ, শ্লীলতাহানি, তোলাবাজি ও রাজনৈতিক হিংসার মামলা দায়ের রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =