Category Archives: খেলা

জয় ইস্টবেঙ্গলের, মশালের আলো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে নেমে কাস্টমসকে ২-০ গোলে হারিয়ে দাপটের সঙ্গে সুপার সিক্সের টিকিট নিশ্চিত করল তারা। ম্যাচের প্রথমার্ধেই মূল কাজটা সেরে ফেলে ইস্টবেঙ্গল। শুরু থেকেই কাস্টমসের রক্ষণে চাপ তৈরি করে একের পর এক আক্রমণ তুলে আনছিল লাল-হলুদ। সেই আক্রমণের সুফলও মেলে দ্রুত। প্রথমার্ধেই দু’টি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ইস্টবেঙ্গল। […]

পিছিয়ে পড়েও দাপুটে প্রত্যাবর্তন, রেলওয়েকে হারিয়ে সুপার সিক্সের পথ সহজ মোহনবাগানের 

ডুরান্ড কাপের ফাইনালে হতাশাজনক পরাজয়ের পর কলকাতা লিগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল মোহনবাগান। জর্জ টেলিগ্রাফকে ৬-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পর এবার তাদের সামনে ছিল রেলওয়ে এফসি। ঘরের মাঠে এই ম্যাচে জয় ছাড়া কোনও বিকল্প ছিল না, কারণ সুপার সিক্সে ওঠার লড়াইয়ে টিকে থাকতে তিন পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শেষ পর্যন্ত প্রথমার্ধে […]

স্পনসর সংকটে বিসিসিআই !  নতুন সঙ্গী খুঁজে পাচ্ছে না বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিশ্বের অন্যতম ধনী ক্রীড়া সংস্থা হলেও নতুন টাইটেল স্পনসর খুঁজতে গিয়ে এবার বেশ সমস্যার মুখে পড়েছে। দেশের মাটিতে অনুষ্ঠিত ভারতীয় দলের আন্তর্জাতিক সিরিজগুলোর জন্য নতুন স্পনসর পাওয়ার উদ্দেশ্যে বোর্ড অনেক আগেই দরপত্র আহ্বান করেছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে প্রায় দুই সপ্তাহ কেটে গেলেও কোনও সংস্থা আনুষ্ঠানিকভাবে আগ্রহ দেখায়নি। ফলে প্রশ্ন উঠছে, […]

এশিয়ান গেমসে ক্রিকেট আয়োজন নিয়ে জাপানের ব্যবস্থাপনায় অসন্তুষ্ট ভারত, দল পাঠানো নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত

এশিয়ান গেমসে ক্রিকেটের আয়োজন ঘিরে জাপানের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পরিস্থিতি সন্তোষজনক না হলে প্রতিযোগিতায় পূর্ণ শক্তির দল না পাঠিয়ে দ্বিতীয় সারির দল পাঠানোর কথা ভাবা হতে পারে বলে জানা গিয়েছে। এই সম্ভাবনা সামনে আসতেই এশিয়ান গেমসে ভারতের ক্রিকেট দল নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। জাপানের আইচি-নাগোয়ায় […]

জানুয়ারিতে বাংলাদেশ সফরে যেতে পারে ভারত, সিরিজ আয়োজন নিয়ে চলছে দুই দেশের আলোচনা

সেপ্টেম্বরে নয়, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে যেতে পারে ভারতীয় ক্রিকেট দল। বহুল প্রতীক্ষিত এই সিরিজ আয়োজন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। ভারতের একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের শুরুর দিকে সিরিজ আয়োজনের জন্য সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, […]

২০২৬ মহিলা হকি বিশ্বকাপ: জার্মানিকে হারিয়ে পঞ্চম স্থান অর্জন ভারতের

কলকাতা : হকি বিশ্বকাপের সেমিফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেও ভারতের মহিলা ক্রীড়াবিদদের পারফরম্যান্স মোটামুটি ভালোই ৷ বৃহস্পতিবার পঞ্চম স্থান নির্ণায়ক ম্যাচে ভারতের মেয়েরা মুখোমুখি হয়েছিল জার্মানির৷ আর সেই ম্যাচে জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে পঞ্চমস্থান পেল সালিমা তেতের ভারতীয় দল। এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারতের ভালো ফলাফল ছিল ১৯৭৪ সালে প্রতিযোগিতার প্রথম সংস্করণে। সেবার ভারত চতুর্থস্থানে শেষ […]

সোনাল দিনুশার সোনালি ইনিংসে নিশ্চিত জয় ফসকাল ভারত ! 

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার কলম্বো টেস্ট এমন এক নাটকীয় পরিণতি পেল, যা দীর্ঘদিন ক্রিকেটপ্রেমীদের মনে থাকবে। ম্যাচের পঞ্চম দিনে ভারতের সামনে ছিল সহজ সমীকরণ। শ্রীলঙ্কার হাতে ছিল মাত্র চারটি উইকেট, আর গোটা দিন সময়। তাই অধিকাংশেরই বিশ্বাস ছিল, প্রথম সেশনেই বাকি উইকেট তুলে নিয়ে ভারত সিরিজের পাশাপাশি ম্যাচও জিতে নেবে। কিন্তু ক্রিকেটের অনিশ্চয়তাই আবারও প্রমাণিত […]

মেহতাবের খিদিরপুরকে হারাল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল ২ (আকাশ, বিলাল) খিদিরপুর ০  নিজস্ব প্রতিবেদন: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পরাজিত ঘরের ছেলে মেহতাব হোসেন। লাল-হলুদের বিপক্ষ ডাগআউটে কোচের ভূমিকায় ছিলেন প্রাক্তনী মেহতাব হোসেন। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে লাক্সারি লিভিং খিদিরপুর এসসিকে ২-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। এদিন ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ২৭ মিনিটে পেনাল্টি বক্সের ভিতর থেকে দুরন্ত শটে গোল করেন […]

জয়ের দোরগোড়ায় ভারত, তবু স্বস্তি নেই ! আবারও সেই বাধা বৃষ্টি

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার চলতি টেস্ট ম্যাচে চতুর্থ দিনের খেলাতেও প্রকৃতি বড় বাধা হয়ে দাঁড়াল। ভারতীয় দল জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেলেও বারবার বৃষ্টির কারণে ম্যাচের গতি ব্যাহত হয়েছে। বুধবারও বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা আগেই দিনের খেলা বন্ধ ঘোষণা করতে হয়। ফলে শেষ দিনের আগে ভারতের জয় নিশ্চিত না হলেও তারা এখনও […]

ডুরান্ডের হতাশা ভুলে সিএফএলে জর্জ টেলিগ্রাফকে ৬ গোল মোহনবাগানের 

ডুরান্ড কাপের ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে ৪-১ গোলে হারের ধাক্কা এখনও তাজা। সেই হতাশা কাটিয়ে কলকাতা ফুটবল লিগে জয়ের ছন্দে ফিরল মোহনবাগান। বুধবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে একতরফা ফুটবল খেলল সবুজ-মেরুন শিবির। বাস্তব রায়ের দল ৬-০ ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নিয়ে সুপার সিক্সে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল। এই জয়ের ফলে আট ম্যাচে ১৬ […]