Category Archives: রাজ্য

পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর, হলদিয়ায় বিঁধলেন তৃণমূলকে

হলদিয়া : পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার গঠনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার হলদিয়ার জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে বিঁধে প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী এক সঙ্গে কাজ করলেই বাংলার লাভ, তাই রাজ্যে চাই ডবল ইঞ্জিন সরকার। হলদিয়ার মাখনবাবুর বাজার এলাকায় সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এ বার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। […]

প্রয়াত আবু হাসেম খান চৌধুরী, ৮৯ বছরে জীবনাবসান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

মালদা : প্রয়াত হলেন মালদা দক্ষিণের প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী, যিনি ডালু নামেই পরিচিত। বুধবার রাত ১০.১০ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ডালুর পুত্র ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণের বর্তমান কংগ্রেস সাংসদ। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় […]

ঝড়-বৃষ্টির সৌজন্যে স্বস্তিদায়ক আবহাওয়া, পারদ পতন দক্ষিণবঙ্গে

কলকাতা : মুখভার আকাশের, বৃষ্টিও হচ্ছে। বৃহস্পতিবার সকালে কলকাতা ও লাগোয়া জেলাগুলির আবহাওয়া এমনই। তাপমাত্রার পারদও নেমেছে অনেকটাই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন নেমেছে ২১.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি কম। ঝড়-বৃষ্টির সৌজন্যে আবহাওয়া রয়েছে মনোরম। তবে, এই স্বস্তি খুব বেশি দিন স্থায়ী হবে না। শুক্রবার, ১০ এপ্রিল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তাপমাত্রা […]

তৃণমূলকে উল্লেখ করে এক্স হ্যান্ডলে পোস্ট নির্বাচন কমিশনের

নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেস বনাম নির্বাচন কমিশন। ভোটের আগে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনীতির পরিবেশ। বুধবার সরাসরি তৃণমূলকে উল্লেখ করে এক্স হ্যান্ডলে পোস্ট করেছে কমিশন। সেখানে লেখা হয়, তৃণমূল কংগ্রেসকে কমিশনের সোজা কথা, এবার পশ্চিমবঙ্গে নির্বাচন হবে ভয়-মুক্ত, হিংসা-মুক্ত, ভীতি-মুক্ত, প্রলোভন-মুক্ত, ছাপ্পা-মুক্ত, বুথ জ্যামিং-মুক্ত, সোর্স জ্যামিং-মুক্ত। পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। কমিশনের পোস্টকে উল্লেখ করে রাজ্যের […]

পশ্চিমবঙ্গে এবারের ভোট হবে হিংসা ও ভয়মুক্ত, আশ্বাস নির্বাচন কমিশনের

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে ফের কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ও ভয়মুক্ত ভোট করতে নির্বাচন কমিশন যে বদ্ধপরিকর তা, বুধবার আবারও জানিয়ে দেওয়া হয়েছে। এদিনই দিল্লিতে নির্বাচন সদনে গিয়ে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেস একটি প্রতিনিধি দল। সেই বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে […]

মধুপুরে জনসংযোগে লড়াকু মেজাজে অধীর চৌধুরী, মানুষের উচ্ছ্বাসে সিক্ত কংগ্রেস প্রার্থী

মুর্শিদাবাদ : ভোটের পারদ চড়তেই নিজের চেনা মেজাজে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়লেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। বুধবার সকালে বহরমপুর শহরের মধুপুর এলাকায় এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে ব্যাপক জনসংযোগ করেন তিনি। এদিন সকাল থেকেই বিষ্ণুপুর কালীবাড়ি চত্বরে ভিড় জমিয়েছিলেন অগণিত কংগ্রেস কর্মী ও সমর্থক। সেখান থেকেই ঢাক-ঢোল আর স্লোগানে মুখরিত হয়ে শুরু হয় এক বিশাল পদযাত্রা। […]

আরামবাগে নির্বাচনী প্রচার মমতার, তোপ এসআইআর ইস্যুতে

হুগলি : আরামবাগে বুধবার জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসআইআর ইস্যুতে কমিশনকে নিশানা করেন। জানান, অনেক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। অনেক মানুষের নাম তোলা বাকি আছে। মরে যাব তবু শেষ পর্যন্ত লড়াই করব। আবার আদালতে যাওয়া উচিত। এসআইআর ইস্যুতে কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ভোট কেটে তৃণমূলকে হারানো যাবে না। তিনি […]

কলকাতা বন্দরে বিজেপির প্রার্থী হলেন রাকেশ সিং

কলকাতা : সোমবার কলকাতা হাই কোর্ট থেকে জামিন পান রাকেশ সিং। বিচারপতি কৌশিক চন্দ বিজেপির এই নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। জল্পনা ছিল, রাকেশকেই এবার কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রার্থী করতে পারে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বুধবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। মঙ্গলবার কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী তথা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে আক্রমণ শানিয়েছিলেন রাকেশ। বিধানসভা […]

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা : বুধবারও বাংলাজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং কালবৈশাখীর তাণ্ডব অব্যাহত থাকবে। এমনটাই জানিয়েছে, আলিপুর আবহাওয়া দফতর। ওড়িশা সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মান্নার উপসাগর পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় সিস্টেমের প্রভাবে এই দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, এদিন বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় ৭০ […]

নন্দীগ্রামে পথসভা থেকে একাধিক প্রতিশ্রুতি শুভেন্দুর, বিজেপিকে জেতানোর আহ্বান

নন্দীগ্রাম :- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নন্দীগ্রামে জোরকদমে প্রচার চালালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার খোদামবাড়ি এলাকায় পথসভা থেকে তিনি একাধিক প্রতিশ্রুতি দেন এবং বিজেপিকে জেতানোর আহ্বান জানান।এদিন সকালে গান্ধিমূর্তিতে মাল্যদান করে প্রচার শুরু করেন তিনি। এরপর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন। পাশাপাশি স্থানীয় বিষ্ণু মন্দিরে পুজো দেন শুভেন্দু। দলীয় কর্মী-সমর্থকরা পুষ্পবৃষ্টির মাধ্যমে […]