পূর্ব বর্ধমান : রবিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তেশ্বর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর সমর্থনে এই সভা হয়। সেখানে বিজেপিকে তোপ দেবেন মমতা| বলেন, পরশু দিন (শুক্রবার) লোকসভায় মুখ পুড়েছে। ভোটে হেরে গিয়েছেন। এখন কেঁদেকেঁদে মুখরক্ষা করার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, মুখে মহিলাদের কথা বলা হলেও কেন্দ্রের মনে ময়লা আছে। আর […]
Category Archives: রাজ্য
পশ্চিম মেদিনীপুর : বেলদার বিজয় সংকল্প সভা থেকে তৃণমূলের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তাঁর দাবি, ১৫ বছরে তৃণমূলের নির্মম সরকার স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতি, মিড-ডে মিলে দুর্নীতি, ঝড়ের ত্রাণে লুট করেছে| তৃণমূল লুটে পিএইচডি করে নিয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, তৃণমূলের নির্মমতার ১৫ বছর হয়ে গিয়েছে। এই ১৫ বছরে নতুন নতুন শহর হয়ে গিয়েছে। […]
ঝাড়গ্রাম : ঝাড়গ্রামের নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের কঠোর সমালোচনা করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ঝাড়গ্রামের নির্বাচনী জনসভা থেকে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা এই নিষ্ঠুর তৃণমূল সরকারকে ১৫ বছর দিয়েছেন। ১৫ বছর কোনও সামান্য সময় নয়। এই ১৫ বছরে তৃণমূল সরকার আপনাদের কী দিয়েছে, আদিবাসী এলাকাগুলো কী পেয়েছে? শিক্ষা নেই, আয় […]
কোচবিহার : তৃণমূল কংগ্রেস সরকারের কঠোর সমালোচনা করে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, মমতার নির্মম সরকার সাধারণ মানুষকে দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছে। রবিবার কোচবিহারের শীতলকুচির নির্বাচনী জনসভা থেকে নাড্ডা বলেন, “এমনকি এখনও কেউ যদি নিজের বাড়ির জন্য দেওয়াল বানাতে চান, তার জন্যও তৃণমূল সিন্ডিকেটকে ভাগ দিতে হয়। বাংলার মেয়ে ঋতু প্রামাণিক, […]
বাঁকুড়া : তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির জন্য বাংলার মহিলারা কেন্দ্রীয় সরকারের সুবিধা পান না, বাঁকুড়ার নির্বাচনী জনসভা থেকে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির জন্যই বাংলার মহিলারা কেন্দ্রীয় সরকারের কোনও সুবিধা পান না। বাংলায় বিজেপি সরকার গঠিত হলে দরিদ্ররা বিনামূল্যে রেশন পাবেন এবং কেউ তা আপনাদের […]
পূর্ব মেদিনীপুর : নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার দুটি তাজা বোমা| এদিকে বোমা বিস্ফোরণ হয়েছে বলেও দাবি তৃণমূল নেতার পরিবারের। আহত হয়েছে তৃণমূল নেতার কন্যা। জানা গেছে, রবিবার সকালে নন্দীগ্রাম-১ ব্লকের দাউদপুর অঞ্চলে তৃণমূলের জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ শামসুল ইসলামের বাড়ি থেকে বোমা উদ্ধার হয়। ওই তৃণমূল নেতার স্ত্রী জানান, তিনি সকালে উঠোন […]
খড়গপুর : খড়গপুর আইআইটি ক্যাম্পাসে আবারও ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ছাত্রের নাম জয়বীর সিং দড়িয়া (২১)। তাঁর বাড়ি গুজরাটের আহমেদাবাদের বোপাল থানা এলাকায়। তিনি ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। শনিবার সকালে অটল বিহারি বাজপেয়ী হলের নিচ থেকে ওই পড়ুয়ার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। তাঁকে আইআইটি-র হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে […]
হাওড়া : মহিলা বিল নিয়ে সংসদে কেন্দ্র যে ধাক্কা খেয়েছে, তাকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘‘বিজেপির পতন শুরু হয়ে গিয়েছে। বিজেপিকে আমরা হারিয়েছি। একক সংখ্যাগরিষ্ঠতা তো নেই। অন্যের সমর্থনে কুর্সিতে বসে আছে। সব যাবে।’’ মমতার শনিবারের প্রথম জনসভা ছিল হাওড়ার উলুবেড়িয়ায়। এদিন উলুবেড়িয়া পূর্বে পাঁচলা নেতাজি সঙ্ঘের মাঠে জনসভা করেন তিনি। নির্বাচনী জনসভায় […]
কলকাতা : মুর্শিদাবাদ জেলার বেলডাঙা হিংসা মামলায় শনিবার বিশেষ আদালত ৩৫ জন অভিযুক্তের মধ্যে ১৫ জনকে ‘বৈধানিক জামিন’ প্রদান করেছে। গ্রেফতারির পর নির্দিষ্ট ৯০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থা চার্জশিট দাখিল করতে না পারায় এই আইনি সুবিধা পেয়েছেন অভিযুক্তরা। তবে জামিন দেওয়ার ক্ষেত্রে আদালত তাঁদের ওপর বেশ কিছু শর্ত আরোপ করেছে। উল্লেখ্য, বছরের শুরুতে প্রতিবেশী রাজ্য […]
কলকাতা : “তৃণমূলকে নিয়ে সে সমস্যা নেই – এখানে সবাই চোর।” এক অধ্যাপকের মতামত হিসাবে শুক্রবার এক্সবার্তায় এ কথা লিখেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগতবাবু লিখেছেন, “পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের (অবশ্যই কেন্দ্রীয়) এক অধ্যাপক নববর্ষের শুভেচ্ছা জানাতে এসেছিলেন। তুমুল তর্ক হল – পশ্চিমবঙ্গের সর্বনাশের জন্য কে বেশি দায়ী, তৃণমূল না সিপিএম? শেষপর্যন্ত সাব্যস্ত হল সিপিএম, […]







