খড়গপুর : খড়গপুর আইআইটি ক্যাম্পাসে আবারও ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ছাত্রের নাম জয়বীর সিং দড়িয়া (২১)। তাঁর বাড়ি গুজরাটের আহমেদাবাদের বোপাল থানা এলাকায়।
তিনি ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। শনিবার সকালে অটল বিহারি বাজপেয়ী হলের নিচ থেকে ওই পড়ুয়ার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। তাঁকে আইআইটি-র হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে। পাশাপাশি মৃত ছাত্রের পরিজনকেও খবর দেওয়া হয়েছে।

