নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে বোমা উদ্ধার

পূর্ব মেদিনীপুর : নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার দুটি তাজা বোমা| এদিকে বোমা বিস্ফোরণ হয়েছে বলেও দাবি তৃণমূল নেতার পরিবারের। আহত হয়েছে তৃণমূল নেতার কন্যা। জানা গেছে, রবিবার সকালে নন্দীগ্রাম-১ ব্লকের দাউদপুর অঞ্চলে তৃণমূলের জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ শামসুল ইসলামের বাড়ি থেকে বোমা উদ্ধার হয়। ওই তৃণমূল নেতার স্ত্রী জানান, তিনি সকালে উঠোন পরিষ্কার করার সময় দেখেন জানালার উপরে প্লাস্টিকে কিছু রাখা আছে। সেই সময় তৃণমূল নেতার নাবালিকা কন্যাও প্লাস্টিকটি দেখতে যায়। সেটি নিচে পড়ে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় বাড়ি। নাবালিকার পা ও হাতে আঘাত লেগেছে।

তৃণমূল নেতার স্ত্রী বলেন, আমার স্বামী রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর ক্ষতি করতে এই কাজ করা হয়েছে। আহত নাবালিকা জানিয়েছে, আমি দেখতে গিয়েছিলাম। সেই সময় বিস্ফোরণ ঘটে। পরিবারের অন্য এক সদস্যর দাবি, জানলা দিয়ে বোমা ঘরে ফেলতে গিয়েছিল, তা পারেনি।

জানলার উপরে রেখে যায়। বড় ক্ষতির চেষ্টা ছিল। ঘটনার পেয়ে ছুটে আসে পুলিশ। দু’টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ভোটের মুখে তৃণমূল নেতার বাড়ি থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + five =