কলকাতা পুলিশের ডিসি-র বাড়িতে ইডি-র হানা, বেহালার ব্যবসায়ী আটক

কলকাতা : কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে রবিবার সকালে হানা দেন ইডি-র আধিকারিকেরা। সূত্রের খবর, বালিগঞ্জে সোনা পাপ্পুর মামলায় ইডি-র এই তল্লাশি অভিযান। শান্তনু একসময় কালীঘাট থানার ওসি ছিলেন। পুলিশ আধিকারিক শান্তনু সিনহা বিশ্বাসের বাসভবনে ইডির অভিযান প্রসঙ্গে আইনজীবী প্রশান্তজিৎ নাগ বলেন, “আমি শান্তনু সিনহা বিশ্বাসের আইনজীবী। আসলে, আমরা এই অভিযানের পেছনের কারণ জানতে চাই। আমরা ইডি আধিকারিকদের উত্তরের জন্য অপেক্ষা করছি। এটি একটি অপ্রত্যাশিত পরিস্থিতি, তাই আমাদের অপেক্ষা করতে হবে।”

রবিবার সকালে বেহালার এক ব্যবসায়ীর বাড়িতেও ইডি-র আধিকারিকরা হানা দিয়েছিলেন। বেহালায় ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে চলে তল্লাশি। ওই ব্যবসায়ীকে আটক করে সিজিও নিয়ে গিয়েছে ইডি।

সকাল থেকে তাঁর বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। তিনি মূলত প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত বলে দাবি স্থানীয়দের। এর আগেও তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশির সূত্রেই তাঁর নাম উঠে এসেছিল। ত্রের খবর, আর্থিক তছরুপ মামলায় তাঁকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 7 =