নন্দীগ্রাম : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক প্রচারও তুঙ্গে উঠছে। রবিবাসরীয় প্রচারও জমে উঠেছে।
এদিন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে ভোটের প্রচার করলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত এদিন নন্দীগ্রামে রোড শো করেন।
রবিবার তিনি বলেন, “নন্দীগ্রামের মানুষ কখনও অবিচার সহ্য করে না। গতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আর এবার তিনি এখান থেকে নির্বাচনে লড়ছেনও না। এটাই নন্দীগ্রামের শক্তি। সর্বত্র গেরুয়া দৃশ্যমান। বাংলার নির্বাচন নিয়ে অত্যন্ত উৎসাহপূর্ণ একটি পরিবেশ বিরাজ করছে।”

