বাঁকুড়া : জঙ্গি কার্যকলাপের তদন্তে এবার বাঁকুড়ায় তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। আইএসআইএস ও আল-কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগে ধৃত মীর আসিফ আলির খাতড়ার খড়বন মোড় এলাকার বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায় এনআইএ। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, গত মার্চ মাসে অন্ধ্রপ্রদেশ পুলিশ জঙ্গি কার্যকলাপের অভিযোগে মীর আসিফ আলিকে গ্রেফতার করে। পরে মামলার তদন্তভার গ্রহণ […]
Category Archives: রাজ্য
কলকাতা : গত বিধানসভা ভোটের প্রচারে ‘ডিজে’ সংক্রান্ত মন্তব্য করায় মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার তদন্ত করছে সিআইডি। তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছিল তারা। সেই মামলায় আগামী ১৫ জুলাই দুপুর ১২টার সময়ে নিম্ন আদালতে গিয়ে নিজের কণ্ঠস্বরের নমুনা দিতে হবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের […]
কলকাতা : বৃহস্পতিবার সকালে আচমকাই স্বাস্থ্য ভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও স্বাস্থ্য সচিব। মুখ্যমন্ত্রী এদিন বলেন, নিউটাউনে আদানি গোষ্ঠী যে দু’ হাজার বেডের হাসপাতাল তৈরি করতে চলেছে, তার উদ্বোধনও শীঘ্রই হবে। মুখ্যমন্ত্রী বলেন, দু’ হাজার বেডের আন্তর্জাতিক মানের সুপার স্পেশালিটি হাসপাতাল হচ্ছে, তার মধ্যে এক হাজার বেড শুধু গরিব মানুষের […]
কলকাতা : বৃহস্পতিবার, ৯ জুলাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর প্রতিষ্ঠা দিবস। দেশজুড়ে এই দিনটি ‘জাতীয় ছাত্র দিবস’ হিসেবেও পালিত হয়। রাজ্য জুড়েও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হচ্ছে এবং এই উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবিভিপির ৭৮তম প্রতিষ্ঠা দিবস ও জাতীয় ছাত্র দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রসমাজকে আন্তরিক শুভেচ্ছা ও […]
বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় আরও ২২ জনকে গ্রেফতার করলো পুলিশ। রাতভর অভিযানে এই ২২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ এবং পিটিয়ে খুনের অভিযোগ রয়েছে। গোলমালের ঘটনায় বুধবারই ১৮ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। একই […]
পশ্চিম বর্ধমান : আসানসোল পুরসভার বোর্ড ভেঙে দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। পুরসভার কিছু কাজকর্ম নিয়ে অসন্তোষ জানিয়ে সম্প্রতি শো-কজ নোটিস পাঠানো হয়েছিল দফতরের তরফে। বুধবার জানা গেছে, সেই নোটিসের সদুত্তর না-মেলায় পুরবোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। পুরসভায় প্রশাসক বসানো হয়েছে বলেও জানা গেছে। উল্লেখ্য, আসানসোল পুরসভায় ১০৬টি ওয়ার্ড রয়েছে। ইতিমধ্যেই ওই পুরসভার […]
কলকাতা : দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে ১২ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে নেমে বিশেষ তদন্তকারী দল (সিট)-এর হাতে এল আরও এক বড় সাফল্য। এই ঘটনার চতুর্থ অভিযুক্ত কবির মোল্লাকে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার বারুইপুরের […]
কলকাতা : বারুইপুরে ১২ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এই ঘটনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে। একদিকে যেখানে শাসকদল বিজেপি একে অপরাধীদের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে দেখছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস একে ‘উত্তর প্রদেশ মডেল’ […]
বারুইপুর : ছেলের মৃত্যুতে কোনও আফসোস নেই বারুইপুর ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের মায়ের। পুলিশ যা করেছে, ভালোই করেছে বলে তাঁর মত। একইসঙ্গে জানিয়েছেন, ছেলের দেহ নেবেন না তাঁরা। উল্লেখ্য, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বালিকা খুন, ধর্ষণ কাণ্ডে এক অভিযুক্তের। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার […]
বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ধৃত এক অভিযুক্তের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিল ওই অভিযুক্ত, এমনটাই দাবি পুলিশের। সেই সময় পাল্টা প্রতিরোধ করে পুলিশ। আর তখনই পুলিশের গুলিতে মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে নাবালিকা […]







