গ্রেফতার নানুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান

বীরভূম : ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় জড়িত থাকার অভিযোগে বীরভূমের একটি পঞ্চায়েতের উপপ্রধানকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, গ্রেফতার করা হয়েছে বীরভূম জেলার চণ্ডীদাস নানুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে।

বৃহস্পতিবার গভীর রাতে নানুর থানার সাকুলিপুর গ্রামে তাঁর বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত উপপ্রধানকে শুক্রবার আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

শুক্রবার স্থানীয় সূত্রে জানা গেছে, বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে গ্রামে একাধিক বাড়ি ভাঙচুর, মারধর, হেনস্থার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সাকুলিপুর গ্রামেরই এক বাসিন্দা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 19 =