Category Archives: রাজ্য

মালদা মেডিকেল কলেজে একদিনে ১০ সদ্যজাতের মৃত্যু, স্বাস্থ্য ভবনের রিপোর্ট তলব

মালদা : মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনের ব্যবধানে ১০ সদ্যজাত শিশুর মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পুরো বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের। একদিনে ১০ সদ্যজাতের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষও। হাসপাতাল সূত্রে […]

লালগোলায় আটক ৬ বাংলাদেশি নাগরিক, তদন্তে পুলিশ

মুর্শিদাবাদ : ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন লালগোলা থানার পুলিশ বুধবার সকালে এক অভিযান চালিয়ে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। লালগোলা থানার মধুপুর এলাকায় এই পুলিশি অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ মধুপুর এলাকায় একটি তল্লাশি অভিযান পরিচালনা করে। সেই সময় সন্দেহভাজন হিসেবে ঘোরাফেরা করা ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের […]

তাঁদের কাছে উত্থাপন করার মতো আর কোনও বিষয় নেই, রাহুলের চিনি মন্তব্য প্রসঙ্গে দিলীপ

কলকাতা : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। পূর্বতন ইউপিএ সরকারকেও আক্রমণ করেছেন দিলীপ। চিনির দাম বৃদ্ধি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “তাঁদের আমলে কী সস্তা ছিল? শতাংশের হিসেবে তুলনা করলে দেখবেন, এখন সবকিছুই সস্তা। তাঁদের আর কোনও ইস্যু বা […]

নকশালবাড়িতে তৈরি হবে ইনডোর স্টেডিয়াম, জমি পরিদর্শনে মন্ত্রী আনন্দময় বর্মন

শিলিগুড়ি : শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে প্রস্তাবিত ইনডোর স্টেডিয়াম নির্মাণের প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত গতিতে এগোচ্ছে। মঙ্গলবার প্রকল্পের নির্ধারিত জমি সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্য মন্ত্রী আনন্দময় বর্মন। মন্ত্রী এদিন নকশালবাড়ির পাট্টারাম মৌজায় প্রায় দুই একর জমির পরিকাঠামো খতিয়ে দেখেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নকশালবাড়ির বিডিও প্রণব চট্টোপাধ্যায় এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দীপানঞ্জন মজুমদার […]

বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ, বারুইপুরে চাঞ্চল্য

বারুইপুর : এক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল একদল দুষ্কৃতির বিরুদ্ধে। নিহতের নাম বাপি প্রামানিক(৪৫)। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার উত্তর ট্যাঙ্গারবেড়িয়া গ্রামে। রক্তাক্ত অবস্থায় বাপিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় বারুইপুর থানার পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। যদিও […]

নিষেধ অমান্য করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে মৃত্যু দুই পর্যটকের

মন্দারমণি : প্রশাসনের সতর্কবার্তা ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন দুই পর্যটক। পূর্ব মেদিনীপুরের মন্দারমণি সমুদ্রসৈকতে জোয়ারের সময় সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার দুই বাসিন্দার। রবিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার জোয়ারের সময় কয়েকজন পর্যটক সমুদ্রে স্নান করতে নামেন। সেই সময় আচমকাই প্রবল ঢেউয়ের টানে […]

‘পদ্ধতির বিচ্যুতি’, ‘ষড়যন্ত্রের ছক’; অন্নপূর্ণা-বিক্ষোভ নিয়ে মন্তব্য শমীকের

হাওড়া : এবার অন্নপূর্ণা যোজনায় বিক্ষোভ নিয়ে নতুন কথা শোনা গেল বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গলায়। গোটা পদ্ধতিতে বিচ্যুতি ঘটেছে, তা স্বীকার করেও শমীকের দাবি, ষড়যন্ত্র করার চেষ্টা হয়েছে। তবে সকলেই টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস তাঁর। রবিবার হাওড়ার এক অনুষ্ঠান থেকে তিনি বললেন, ‘‘কিছু বিচ্যুতি আছে, সিস্টেমের সমস্যা। কোথাও কোথাও সাবোটাজ করার চেষ্টা হচ্ছে। […]

ভ্যাপসা গরম উধাও, উপকূল সংলগ্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা : রবিবাসরীয় সকাল থেকে ভ্যাপসা গরম উধাও হয়ে গিয়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তিও তেমন নেই। উপকূল সংলগ্ন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, সোমবার পশ্চিমের […]

একটু সময় দিন, অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন অগ্নিমিত্রা

কলকাতা : অন্নপূর্ণা যোজনায় অনেকেই টাকা পাননি বলে অভিযোগ। একাধিক জেলা থেকে বিক্ষোভের ছবি সামনে এসেছে। তবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের দাবি, ১.৪ কোটি মহিলাকে ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বক্তব্য, যাঁরা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য, কিন্তু এখনও পাননি, তাঁদের বিষয়টি খতিয়ে দেখা হবে, ‘আমরা আমাদের মহিলাদের টাকা […]

শিলিগুড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর

শিলিগুড়ি : শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক-এর সুরক্ষাকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চ-পর্যায়ের পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্ত রক্ষী বাহিনী, এসএসবি ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় এজেন্সি ও রাজ্য সরকারের আধিকারিকদের মধ্যে সমন্বয় ও […]