নন্দীগ্রাম : ভোট ঘোষণার পর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধনের দিনই তৃণমূল কংগ্রেসে ভাঙনের ছবি দেখা গেল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ২৫৬ নম্বর পারুলবাড়ি বুথের তৃণমূল সদস্য দেবাশীষ দলপতি। সোমবার নন্দীগ্রামে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধনের পর বিজেপি নেতা সাহেব দাস ও জয়দেব দাস-এর হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন।দেবাশীষ দলপতির অভিযোগ, দীর্ঘদিন তৃণমূল […]
Category Archives: রাজ্য
রেজিনগর : ভোট ঘোষণা হতেই আবারও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রেজিনগরে। রেজিনগর থানার অন্তর্গত ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় একটি অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে দু’ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে কে বা কারা অন্ধকারের সুযোগ নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশে বোমাগুলি রেখে যায়। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক দু’টি ব্যাগ দেখতে পেয়ে […]
মুম্বই : আমেরিকান ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দর গত সপ্তাহেই পৌঁছেছিল সর্বনিম্ন স্তরে। সোমবারও দেখা গেল একই প্রবণতা। এ দিন সকালে ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার বিনিময়-দর নেমেছে ৯৩.৮৪-এ। গত শুক্রবার ডলারের সাপেক্ষে প্রথমবার ৯৩-এর গণ্ডি পার করেছিল টাকা। এর জেরে তৈরি হয়েছিল নয়া রেকর্ড। গত সপ্তাহের রেকর্ড ভেঙে সোমবার ফের নতুন রেকর্ড তৈরি হয়েছে টাকার […]
পূর্ব মেদিনীপুর :- ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল ময়না বিধানসভার বিজেপি প্রার্থী অশোক দিন্দাকে। সোমবার সকালে ময়না বিধানসভার তমলুক ব্লকের হরশংকর গড়কিল্লা বাজারে প্রচারে যান তিনি। সেখানেই স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা জানান।এলাকাবাসীদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে অভিযোগ জানালেও কোনও সমাধান মিলছে না। পাশাপাশি তাঁরা […]
কলকাতা : দক্ষিণবঙ্গে দুর্যোগ অনেকটাই কমেছে। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির দাপট আগের চেয়ে কম। হাওয়া অফিস জানিয়েছে, তীব্রতা কমলেও সপ্তাহভর বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে […]
মুর্শিদাবাদ : হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি এবারের বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল। রবিবার দলের চেয়ারম্যান অন্যান্যদের নিয়ে ওই তালিকা প্রকাশ করেন। এবারের নির্বাচনে ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে আম জনতা উন্নয়ন পার্টি। এদিন তার মধ্যে ১৫৩ জনের নাম ঘোষণা হল। আগামী ২৫ মার্চ বাকি আসনগুলিতে প্রার্থীর নাম ঘোষণা হবে […]
কলকাতা : কলকাতার রেড রোডে ঈদের অনুষ্ঠানে এসআইআর নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এসআইআর-এ অনেকের নাম কাটা হয়েছে। আপনাদের জন্য আমার লড়াই জারি থাকবে। আজ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আসলে আর্শীবাদ। আপনাদের জন্য সব বাধা কাটিয়ে লড়াই করার জন্য আর্শীবাদ দিচ্ছে সর্বশক্তিমান। আমি সব ধর্মের মানুষের পাশে আছি। এসআইআর-এ বহু মানুষের নাম […]
কলকাতা : কালীঘাট মন্দিরে পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মা কালীর কাছে সবার মঙ্গল কামনা করেন শুভেন্দু। পরে স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলেন শুভেন্দু। শনিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “সবাই ভালো থাকুন। বিজেপি এবং শুভেন্দু অধিকারীর ওপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক। মা আমাকে শক্তি দিন। আমি যেন […]
কলকাতা : কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফট বিকল হয়ে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের রাজ্যের স্বাস্থ্য পরিষেবার কঙ্কালসার চেহারা নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার নিজের ফেসবুক পেজে এই মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, “আর কত খেসারত দিতে […]
পূর্ব মেদিনীপুর : বিধানসভা নির্বাচনের মুখে মহিষাদল কেন্দ্রে বিজেপির অভ্যন্তরীণ অসন্তোষের মাঝেই রাজ্য পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মহিষাদল থানার এক পুলিশ আধিকারিক বিজেপি নেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য অনৈতিকভাবে চাপ সৃষ্টি করছেন। শুক্রবার সকালে শুভেন্দু অধিকারী সরাসরি বিশ্বনাথবাবুর বাড়িতে যান এবং প্রায় ৪০ মিনিট ধরে […]










