শুক্রবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতা : শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। কোথাও হালকা, কোথাও আবার মাঝারি বর্ষণের সম্ভাবনা। তবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই জেলাগুলির এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিরও এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে। এর পাশাপাশি শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে রবিবারও। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eight =