কলকাতা : পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে দুই দলীয় প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার প্রার্থী ঘোষণার পর সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, “নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হাঁসিরানী রথ ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত শাখারভ সরকারকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।”
মুখ্যমন্ত্রী জানান, তাঁর দৃঢ় বিশ্বাস, দুই কেন্দ্রের মানুষই বিজেপির উপর আস্থা ও বিশ্বাস অটুট রাখবেন এবং বিপুল ভোটে বিজেপি প্রার্থীদের জয়ী করবেন। এদিনই হলদিয়ায় মনোনয়ন পত্র জমা দেন হাঁসিরানী রথ, সেই উপলক্ষ্যে বিজয় সংকল্প সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। তাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দেন।

