সংস্কার হবে তারাপীঠ মন্দির, বন্ধ হবে না পুজো ও দর্শন

বীরভূম : বীরভূমের তারাপীঠ মন্দিরে শুরু হচ্ছে সংস্কারের কাজ। সোমবার রাত ১০টার পর মা তারার বিগ্রহকে গর্ভগৃহ থেকে মন্দির চত্বরের মধ্যেই শিবমন্দিরে নিয়ে যাওয়া হবে। সংস্কার পর্ব শেষ না হওয়া পর্যন্ত প্রায় এক মাস সেখানেই থাকবেন তারা মা।

তবে, পুজো বা দর্শন বন্ধ হবে না বলে জানা গেছে। মন্দিরের ভেতর ও বাইরের কাঠামোয় পরিবর্তনই শুধু নয়, ভক্তদের দর্শন আরও সহজ ও সুবিধাজনক করাই সংস্কারের উদ্দেশ্য।

দীর্ঘ আপেক্ষার পরে শুরু হতে চলেছে তারাপীঠ মন্দিরের সংস্কারের কাজ। ১৪ সেপ্টেম্বর রাত ১০টার পর গর্ভগৃহ থেকে দেবীর বিগ্রহকে মন্দির চত্বরের মধ্যেই থাকা শিবমন্দিরে নিয়ে যাওয়া হবে। সংস্কারপর্ব শেষ না হওয়া পর্যন্ত প্রায় এক মাস সেখানে থাকবে বিগ্রহ। এতে পুজো বা দর্শন কোনওটাই বন্ধ হবে না।

শিবমন্দির থেকেই নিয়ম মেনে পুজো, আরতি, ভোগ নিবেদন এবং ভক্তদের দর্শনের ব্যবস্থা করা হবে। মন্দির কমিটি জানিয়েছে, বর্তমানে নাটমন্দির থেকে দেবী দর্শন করতে গিয়ে অনেক সময়ে ভক্তদের সমস্যায় পড়তে হয়। সেই সমস্যা কমাতেই মন্দিরের সামনের দরজা প্রায় এক ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 16 =