গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি

পশ্চিম মেদিনীপুর : দলীয় পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানোর অভিযোগে

খড়্গপুরের নিজের বাড়ি থেকে গ্রেফতার হলেন পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি। তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও আর্থিক প্রতারণার অভিযোগে আনা হয়েছে।

শুক্রবার এই অভিযানে চরম চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার রাজনৈতিক শিবিরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার মূল অভিযোগকারী গোবিন্দ দাস নামে এক স্থানীয় তৃণমূল কর্মী। তাঁর দাবি, দলে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী পদ পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রাক্তন বিধায়ক অজিত মাইতি তাঁর কাছ থেকে এককালীন মোটা অঙ্কের টাকা দাবি করেন।

প্রতিশ্রুতি মতো পদ মিলবে এই আশায় টাকাও তুলে দেন তিনি। কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হলেও পদ না মেলায় এবং টাকা ফেরত চাইতে গেলে বচসা সৃষ্টি হওয়ায় শেষমেশ পুলিশের দ্বারস্থ হন ওই কর্মী।

তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতেই অজিত মাইতির বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের একাধিক অসংজ্ঞানীয় ও সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 14 =