Category Archives: রাজ্য

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কঠোর পদক্ষেপের বার্তা

কলকাতা : কলকাতায় মিছিলে অশান্তি নিয়ে কঠোর পদক্ষেপের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “গতকাল যেভাবে সংবাদকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, তাতে প্রকৃত ঘটনা জানা জরুরি ছিল। আমি ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে কয়েকজন আহত সংবাদকর্মীর সঙ্গে দেখা করেছি। এসএফআই ও অন্যান্য সংগঠনের […]

অভিষেকের বিরুদ্ধে বড় পদক্ষেপের প্রস্তুতি, ‘সেবাশ্রয়’ মেডিক্যাল ক্যাম্প নিয়ে বিধানসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত ‘সেবাশ্রয়’ মেডিক্যাল ক্যাম্পকে কেন্দ্র করে ওঠা বিতর্কের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার শনিবার বিধানসভায় নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে। রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ শুক্রবার বিধানসভায় ঘোষণা করেন যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার এই পুরো বিষয়টি নিয়ে বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেবেন। বিধানসভার অধিবেশন চলাকালীন শঙ্কর […]

এসএসসি-র সমস্ত মামলা থেকে সরানো হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, নতুন আইনজীবী নিয়োগ কমিশনের

কলকাতা : পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সংক্রান্ত সমস্ত মামলা থেকে প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তিনি কমিশনের পক্ষে আদালতে আর কোনো সওয়াল করবেন না। শুক্রবার কলকাতা হাইকোর্টে এসএসসি-র মেয়াদউত্তীর্ণ প্যানেল সম্পর্কিত একটি মামলার শুনানি চলাকালীন আইনজীবী পরিবর্তনের বিষয়টি সামনে আসে। সূত্র মারফৎ জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এসএসসি-র সমস্ত […]

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মুখোমুখি মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র

কলকাতা : পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্ত আরও জোরদার হয়েছে। শুক্রবার তৃণমূল নেতা মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি কার্যালয়ে গিয়ে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ছোট ছেলে শুভরূপ মিত্র। সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ ইডি দফতরে পৌঁছান অর্চনা মিত্র। সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে, […]

দেশজুড়ে ছাত্র আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সিজেপির

নয়াদিল্লি : দেশব্যাপী ছাত্র আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সোশ্যাল মিডিয়া অভিযান ‘করকোচ জনতা পার্টি’ (সিজেপি)। শুক্রবার দিল্লির যন্তর মন্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে অভিযান প্রধান অভিজিৎ দীপকে বলেন, “দেশের যুবসমাজের দাবি খুবই সহজ ও স্পষ্ট—ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে প্রতিবাদ চলবে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বা সরকার যদি […]

পুরুলিয়ায় ফের ইডি-র অভিযান

পুরুলিয়া : ফের রাজ্যে ইডি-র হানা। শুক্রবার সকালে পুরুলিয়ায় হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আধিকারিকরা| পুরুলিয়া জেলার নিতুড়িয়ার পারবেলিয়ার একটি হোটেলে এ দিন আচমকা হানা দেন তাঁরা। জানা গেছে, ওই হোটেলের মালিকের বাড়িতেও শুক্রবার তল্লাশি চালান ইডি-র আধিকারিকেরা। ইডি-র আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। তাঁরা এলাকা ঘিরে ফেলেন। হঠাৎ কেন এই অভিযান, সেই বিষয়ে […]

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত এফআইআরে একযোগে আইনি রক্ষাকবচ দিতে অস্বীকার আদালতের

কলকাতা : রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক থানায় দায়ের হওয়া এফআইআর সংক্রান্ত মামলায় সুরাহা মিলল না কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলায় একযোগে আইনি রক্ষাকবচ দেওয়ার মৌখিক আর্জি খারিজ করে দিয়েছে আদালত। সম্প্রতি রাজ্যের ভবানীপুর, শিলিগুড়ি, নকাশিপাড়া, বিষ্ণুপুরসহ বিভিন্ন থানায় অভিষেকের বিরুদ্ধে […]

আদালতের নির্দেশ অমান্য করে রাস্তা অবরোধ, কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা

কলকাতা :- একুশে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে কালীঘাট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। হেস্টিংস থানায় দায়ের হওয়া এফআইআরে আদালতের নির্দেশ লঙ্ঘন এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী ক্যাথিড্রাল রোডের একটি মাত্র লেনে সভা করার অনুমতি দেওয়া হয়েছিল। […]

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি, দুর্যোগ কমেছে উত্তরে

কলকাতা : স্বস্তির বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবারও বৃষ্টি হয়েছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায়। সকাল থেকেই আকাশের মুখভার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের পর থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও আপাতত দুর্যোগের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা কম। […]

তৃণমূল কংগ্রেস দলটি বিলুপ্তির পথে, কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা : তৃণমূল কংগ্রেস দলটি বিলুপ্তির পথে, কটাক্ষ করে বললেন মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল কংগ্রেস দলটি বিভ্রান্ত, নেতারা বিভ্রান্ত, এমনকি তাঁদের দলনেত্রীও বিভ্রান্ত। দলটি এখন বিলুপ্তির পথে। কর্মী-সমর্থকরা এখন চরম দ্বিধায়—তাঁরা কোন পথে যাবে।” লোকসভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভা থেকে কুণাল ঘোষ সাসপেন্ড হওয়া প্রসঙ্গে দিলীপ […]