Category Archives: রাজ্য

স্বাস্থ্য সাথীর গ্রাহকদের জন্য নতুন স্বাস্থ্য বিমা প্রকল্প, বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা

কলকাতা : পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় থাকা, কিন্তু সামাজিক-অর্থনৈতিক মানদণ্ডের কারণে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুযোগ না পাওয়া পরিবারগুলির জন্য নতুন স্বাস্থ্য বিমা প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (এমএমএসবিওয়াই)’-র অধীনে যোগ্য পরিবারগুলি প্রতি বছর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে। স্বাস্থ্য দফতরের তরফে জারি […]

সরকারি জমি থেকে মাটি ও গাছ পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, শাহজাহান শেখ–সহ ১১ জনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ

নদিয়া : পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নাকাশিপাড়া এলাকায় সরকারি জমি থেকে মাটি কেটে বিক্রি এবং মূল্যবান সেগুন ও মেহগনি গাছ অবৈধভাবে কেটে পাচারের ঘটনায় কৃষ্ণনগর মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত বড় পদক্ষেপ নিয়েছে। আদালত তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শাহজাহান শেখ সহ ১১ জনের বিরুদ্ধে এফআইআর রুজু করে তদন্তের নির্দেশ দিয়েছে। আদালতের পক্ষ থেকে নাকাশিপাড়া […]

নীল-সাদা অতীত! এবার দৃশ্যমান গেরুয়া রঙে লেখা ‘নবান্ন’

কলকাতা : রাজ্যে নতুন সরকার গঠনের প্রায় তিন মাস পর প্রশাসনিক সদর দফতর নবান্নে শুরু হয়েছে দৃশ্যমান পরিবর্তনের কাজ। এতদিন ভবনের গায়ে নীল-সাদা রঙে লেখা থাকা ‘নবান্ন’ নামটি এবার গেরুয়া রঙে রাঙানো হচ্ছে। সোমবার সকাল থেকেই ভবনের সামনে কর্মীদের পুরনো রঙ মুছে নতুন রঙ করার কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। নিরাপত্তার মধ্যেই ধাপে ধাপে রং করার […]

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বারুইপুরে গ্রেফতার রুম্মান কবির নামে এক যুবক

বারুইপুর : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে রুম্মান কবির নামে এক যুবককে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে অভিযুক্ত ব্যক্তি তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন। অভিযোগ, […]

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কঠোর পদক্ষেপের বার্তা

কলকাতা : কলকাতায় মিছিলে অশান্তি নিয়ে কঠোর পদক্ষেপের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “গতকাল যেভাবে সংবাদকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, তাতে প্রকৃত ঘটনা জানা জরুরি ছিল। আমি ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে কয়েকজন আহত সংবাদকর্মীর সঙ্গে দেখা করেছি। এসএফআই ও অন্যান্য সংগঠনের […]

অভিষেকের বিরুদ্ধে বড় পদক্ষেপের প্রস্তুতি, ‘সেবাশ্রয়’ মেডিক্যাল ক্যাম্প নিয়ে বিধানসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত ‘সেবাশ্রয়’ মেডিক্যাল ক্যাম্পকে কেন্দ্র করে ওঠা বিতর্কের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার শনিবার বিধানসভায় নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে। রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ শুক্রবার বিধানসভায় ঘোষণা করেন যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার এই পুরো বিষয়টি নিয়ে বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেবেন। বিধানসভার অধিবেশন চলাকালীন শঙ্কর […]

এসএসসি-র সমস্ত মামলা থেকে সরানো হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, নতুন আইনজীবী নিয়োগ কমিশনের

কলকাতা : পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সংক্রান্ত সমস্ত মামলা থেকে প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তিনি কমিশনের পক্ষে আদালতে আর কোনো সওয়াল করবেন না। শুক্রবার কলকাতা হাইকোর্টে এসএসসি-র মেয়াদউত্তীর্ণ প্যানেল সম্পর্কিত একটি মামলার শুনানি চলাকালীন আইনজীবী পরিবর্তনের বিষয়টি সামনে আসে। সূত্র মারফৎ জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এসএসসি-র সমস্ত […]

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মুখোমুখি মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র

কলকাতা : পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্ত আরও জোরদার হয়েছে। শুক্রবার তৃণমূল নেতা মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি কার্যালয়ে গিয়ে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ছোট ছেলে শুভরূপ মিত্র। সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ ইডি দফতরে পৌঁছান অর্চনা মিত্র। সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে, […]

দেশজুড়ে ছাত্র আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সিজেপির

নয়াদিল্লি : দেশব্যাপী ছাত্র আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সোশ্যাল মিডিয়া অভিযান ‘করকোচ জনতা পার্টি’ (সিজেপি)। শুক্রবার দিল্লির যন্তর মন্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে অভিযান প্রধান অভিজিৎ দীপকে বলেন, “দেশের যুবসমাজের দাবি খুবই সহজ ও স্পষ্ট—ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে প্রতিবাদ চলবে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বা সরকার যদি […]

পুরুলিয়ায় ফের ইডি-র অভিযান

পুরুলিয়া : ফের রাজ্যে ইডি-র হানা। শুক্রবার সকালে পুরুলিয়ায় হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আধিকারিকরা| পুরুলিয়া জেলার নিতুড়িয়ার পারবেলিয়ার একটি হোটেলে এ দিন আচমকা হানা দেন তাঁরা। জানা গেছে, ওই হোটেলের মালিকের বাড়িতেও শুক্রবার তল্লাশি চালান ইডি-র আধিকারিকেরা। ইডি-র আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। তাঁরা এলাকা ঘিরে ফেলেন। হঠাৎ কেন এই অভিযান, সেই বিষয়ে […]