Category Archives: রাজ্য

বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন অভিষেকের

কলকাতা : কলকাতা হাই কোর্টে ধাক্কা খাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের দরজায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই বৃহস্পতিবার রাতে শীর্ষ আদালতে আবেদন করেছেন অভিষেক। ঘটনার সূত্রপাত অভিষেকের বিদেশযাত্রার আবেদনকে কেন্দ্র করে। […]

জটিল সমীকরণ নিয়ে শুক্র সকালে মোদীর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদরা

নয়াদিল্লি : এনসিপিআই কী মিশে যাচ্ছে বিজেপিতে? এই জল্পনার মাঝে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, অমিত শাহের সঙ্গে বৃহস্পতিবার দেখা করেন ইউসুফ পাঠান, আবু তাহের এবং খলিলুর রহমান প্রমুখ তৃণমূল সাংসদরা। এছাড়া আরও কয়েকজন এনডিএ সাংসদকেও আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে সাংসদদের […]

হাইকোর্টে প্রত্যাহার গুন্ডা দমন আইনের দুটি মামলা

কলকাতা : এখনও রাষ্ট্রপতির সম্মতি না পাওয়ায় বিল আইনসিদ্ধ সয়নি। এই যুক্তিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে প্রত্যাহার করে নেওয়া হল গুন্ডা দমন আইনের দুটি মামলা। এপিডিআর-এর সাধারণ সম্পাদক রঞ্জিত সুর এদিন সামাজিক মাধ্যমে এ কথা জানিয়ে লিখেছেন, “আজ কলকাতা হাইকোর্টে তথাকথিত গুন্ডা দমন আইনের বিরুদ্ধে দুটি জনস্বার্থ মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। একটি মামলা […]

গত ৫০ বছরে শিল্পে পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ : মুখ্যমন্ত্রী

কলকাতা : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার মিলন মেলা প্রাঙ্গনে বস্ত্র শিল্প সম্মেলনের উদ্বোধন করেছেন। মিলন মেলায় বস্ত্র শিল্প সম্মেলনে হাজির হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘গত ৫০ বছরে শিল্পে পিছিয়ে পড়েছে বাংলা। তবে রাজ্যে এখন ডবল ইঞ্জিন সরকার। এ বার রাজ্যে শিল্প ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে। সরকারে আসার তিন মাসের মধ্যে আমরা অনেক কাজ করেছি। আমরা […]

নন্দীগ্রামে ২৮টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রশাসনের

পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলায় স্বাস্থ্য পরিষেবার উপর নজরদারি বাড়ানো হয়েছে। তার ফলস্বরূপ, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ জারি করেছেন। পরিদর্শনে দেখা গেছে যে এই কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছিল না। জানা গেছে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জি সম্প্রতি পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন। […]

বুধবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা : দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বুধবার ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিও হতে পারে কিছু জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও দুর্যোগের লাল সতর্কতাও জারি হয়েছে। বুধবার কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিন দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান […]

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা মামলা : রিপোর্ট জমা দিতে পুলিশের বাড়তি সময় দাবি, ১১ আগস্ট পরবর্তী শুনানি

কলকাতা : আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির গত বছরের ডিসেম্বরে কলকাতার সল্টলেক স্টেডিয়াম সফরের সময় বিশৃঙ্খলা ও অব্যবস্থার মামলায় পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা হাইকোর্টের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছে। আদালত মামলার পরবর্তী শুনানি আগামী ১১ আগস্ট ধার্য করেছে। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্য সরকারের পক্ষে আদালতকে […]

পশ্চিমবঙ্গ সফরে জাতীয় মহিলা কমিশনের সভানেত্রী, নারী সুরক্ষা ও পাচার রোধে থাকবে বিশেষ জোর

কলকাতা : জাতীয় মহিলা কমিশনের (এন সি ডব্লু) সভানেত্রী বিজয়া রাহাটকর পশ্চিমবঙ্গে ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত তিন দিনের সফরে থাকবেন। এই সফরকালে তিনি কলকাতা ও হাওড়ায় নারী সুরক্ষা, আইনি সচেতনতা, প্রশাসনিক দায়বদ্ধতা এবং নারী ক্ষমতায়ন সম্পর্কিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি তিনি বর্ষীয়ান পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে নারী সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের […]

একাধিকবার রেকি করেছিল হামিম মণ্ডল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় চাঞ্চল্যকর তথ্য

কলকাতা : সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া হামিম মণ্ডলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারী সংস্থাগুলির হাতে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের একাধিক মন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখার দায়িত্ব তার ওপরেই ছিল। এই লক্ষ্যেই সে একাধিকবার মুখ্যমন্ত্রীর চিনার পার্কের বাসভবনের আশেপাশে গিয়ে রেকি করেছিল। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, মোবাইল […]

“ঋতব্রত শিবিরে যাওয়া বিধায়করা সঙ্গে যোগাযোগ করছেন”, দাবি কুনালের

কলকাতা : “এনসিপিআই-তে যাওয়া ছ’জনের বেশি বিদ্রোহী সাংসদ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। শুধু তাই নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যাওয়া ৩০ জনের বেশি বিধায়কের তরফেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।” সোমার ‘কালীঘাট তৃণমূল’-এর রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এই দাবি করলেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসে কয়েকজন কথাও বলেছেন দাবি করেছেন কুণাল। সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুনাল […]