Category Archives: রাজ্য

ভুয়ো প্রেস কার্ড বিলি করে ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

কলকাতা  : লোকসভা নির্বাচনের আবহে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, শাসক দল নিজের কর্মীদের হাতে ভুয়ো সাংবাদিক পরিচয়পত্র তুলে দিয়ে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) একটি বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক পরামর্শদাতা […]

দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশিতে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কোচবিহার : ভোটের মুখে জমি দুর্নীতিতে ইডির স্ক্যানারে দেবাশিস কুমার। শুক্রবার সকাল থেকে তাঁর বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতরের আধিকারিকরা। আয়কর তল্লাশি নিয়ে কোচবিহারের সভা থেকে তোপ দাগেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কোচবিহারে দলীয় প্রার্থীর সমর্থনে রাসমেলা ময়দানে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভামঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলেন, কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় […]

বাংলায় ‘বহিরাগত’ নয় বিজেপি, কলকাতায় এসে জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ

কলকাতা : রাজ্যের শাসকদল তৃণমূলের তরফে একাধিকবার বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগা হয়েছে ‘বহিরাগত’ তকমা দিয়ে। শুক্রবার কলকাতায় এসে যেন তারই জবাব দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। এ দিন রাজারহাটে একটি হোটেলে বিজেপি–র সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমাদের দলের (বিজেপি) জন্ম এই বাংলাতেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরেই এই দলের পথচলা শুরু হয়েছিল। তাই […]

কোচবিহারের নির্বাচনী সভা থেকে বিজেপিকে নিশানা মমতার

কোচবিহার : কোচবিহারের রাসমেলা ময়দানে নির্বাচনী সভায় শুক্রবার বিজেপিকে নিশানা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আমাদের প্ৰার্থীর বাড়িতে তল্লাশি করছেন। আমার গাড়ি তল্লাশির চেষ্টা করছেন। নির্লজ্জ দল বিজেপি। বিজেপিকে নিশানা করে তিনি এও বলেন, বিজেপি কিছু জায়গায় টাকা দিয়ে নির্দল প্ৰার্থী দাঁড় করিয়েছে। তাদের থেকে সাবধান। তিনি আরও বলেন, বাংলায় জয়ী হলে বিজেপি সরকার […]

মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশি গ্রেফতার

মালদা: ভোটের মুখে মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করল রেল পুলিশ। বৃহস্পতিবার রাতের ঘটনা। মালদা টাউন স্টেশনের টিকিট কাউন্টার চত্বরে রেল পুলিশ এই দুজন বাংলাদেশিকে গ্রেফতার করে। রেল পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মহম্মদ সোনি এবং সফিকুল আলম। ধৃতদের থেকে রেল পুলিশ জানতে পেরেছে, তারা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ ও জামালপুরের বাসিন্দা। প্রাথমিক […]

নির্বাচনের দু’দিন আগে নাম উঠলেও ভোট দেওয়া যাবে, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি : সংবিধানের ১৪২ ধারায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, ২১ এপ্রিল ও ২৭ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে ছাড়পত্র পাওয়া ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। এই সময়ের মধ্যে যাঁরা ছাড়পত্র পাবেন না, তাঁরা ভোট দিতে পারবেন না এ বার। ট্রাইব্যুনালে ২১ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র পাওয়া ভোটাররা ২৩ এপ্রিল ভোট দিতে […]

ঝাড়খণ্ডে মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে জখম জওয়ান

পশ্চিম সিংভূম  : ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ছোটনাগরা থানা এলাকার ঘন জঙ্গলে বৃহস্পতিবার সকালে তল্লাশি অভিযানের সময় মাওবাদীদের পেতে রাখা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে এক জওয়ান গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় কোবরা ব্যাটালিয়ন-২১০-এর জওয়ান অভিনব কুমার মিত্তল জখম হন। নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের মতে, মাওবাদীরা এলাকায় নিজেদের আধিপত্য বজায় রাখতে ক্রমাগত আইইডি পুঁতে রাখছে এবং […]

আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলায় দলের পাঁচ প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে এলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় পৌঁছন তিনি। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় দু’টি জনসভা ও একটি রোড শো করে গিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জেলায় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর এটাই প্রথম জনসভা। আলিপুরদুয়ারের সভা থেকে […]

এবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি, দাবি হিমন্ত বিশ্বশর্মার

কোচবিহার : এবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি, কোচবিহারে ভোটের প্রচারে এসে এমনই দাবি করলেন বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, “আমার মনে হয়, এবার বাংলায় বিজেপি সরকার গঠন করবে।” তিনি আরও বলেন, “প্রতিদিনই মা কামাখ্যার মন্দিরে পশু বলির প্রথা পালিত হয়, অথচ অসমে মাংস নিষিদ্ধ করা হয়নি। মমতা জি আশঙ্কা করেন, […]

বিজেপি সরকার ক্ষমতায় এলে রাস্তায় ঝাড়ু দেবে গুন্ডা-মাফিয়ারা: যোগী আদিত্যনাথ

আসানসোল : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার করেন। বারাবনি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে একটি নির্বাচনী জনসভা করেন তিনি। সেখানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একযোগে নিশানা করেন বাম, কংগ্রেস ও তৃণমূলকে। পাশাপাশি বিজেপির বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী যোগী বলেন, টিএমসি-র গুন্ডা, মাফিয়া বা […]