দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশিতে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কোচবিহার : ভোটের মুখে জমি দুর্নীতিতে ইডির স্ক্যানারে দেবাশিস কুমার। শুক্রবার সকাল থেকে তাঁর বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতরের আধিকারিকরা। আয়কর তল্লাশি নিয়ে কোচবিহারের সভা থেকে তোপ দাগেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার কোচবিহারে দলীয় প্রার্থীর সমর্থনে রাসমেলা ময়দানে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভামঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলেন, কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে। আর আমার প্রার্থীর বাড়ি, পার্টি অফিসে তল্লাশি করছে। আমার বিমানেও তল্লাশি করতে গিয়েছিল। নির্লজ্জ, বেহায়া, সামনাসামনি লড়াই করতে পারে না। ভীতু, কাপুরুষ। তবে তল্লাশির সঙ্গে জমি দুর্নীতি মামলার কোনও যোগ রয়েছে কিনা, তা স্পষ্ট নয়।

ভোটবাক্সে মানুষ জবাব দেবেন বলেই ‘আত্মবিশ্বাসী’ তৃণমূলনেত্রী। বিজেপির বিরুদ্ধে বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে তৃণমূলকে বিপাকে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে। এভাবে ভোটের মুখে শাসক শিবিরকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলেই দাবি মমতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =