আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলায় দলের পাঁচ প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে এলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় পৌঁছন তিনি।

এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় দু’টি জনসভা ও একটি রোড শো করে গিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জেলায় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর এটাই প্রথম জনসভা। আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী ও বিজেপিকে কড়া ভাষায় নিশানা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শহরের প্যারেড গ্রাউন্ডের সভায় নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, আগে দিল্লি সামলান। তার পরে বাংলায় তাকান। তা না হলে আমরাও দিল্লি থেকে গণতান্ত্রিক উপায়ে মোদী-শাহকে সরাব। আমি অনেক প্রধানমন্ত্রী বা সরকার দেখেছি। কিন্তু এমন স্বৈরাচারী সরকার দেখিনি। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, নির্বাচনের আগে টাকা বিলি করতে হোটেল বুক করে বাইরে থেকে লোক রাখা হয়েছে। সেই লোকগুলোই আসলে অনুপ্রবেশকারী বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 2 =